প্রসাদ দাস : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযানে গত ২৪ ঘন্টায় ডাকাতি চেষ্টা ও পরোয়ানাভূক্ত ৪ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) আনোয়ার হোসেন জানান এসআই (নিঃ) আশিকুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে নগরীর আকুয়া বাইপাস মোড় এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী রাজন মিয়া (৩০), পিতা-সুরুজ আলী ওরফে শাহজাহান, সাং-দাপুনিয়া তালতলা, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মাসুদ জামালী কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় ফোর্স সহ অভিযান চলিয়ে নগরীর কাঠগোলা বাজারস্থ সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য আসামী মোঃ হাফিজুল ইসলাম বাবু (২২), পিতা-মোঃ সিরাজ আলী, সাং-আব্দুল্লাহপুর (পরানগঞ্জ বাজার), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করেন।
ইহাছাও এসআই(নিঃ) নিরুপম নাগ, এএসআই(নিঃ) হুমায়ুন কবির-২ প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১টি জিআর ১টি সিআর সাজা সহ মোট ২টি বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ১ জন হলো কোহিনুর আক্তার দুখুনি (৩৬), পিতা- মৃতঃ কেরামত আলী, স্বামী- মোর্শেদ, সাং- গন্দ্রপা (গনেগপা উত্তরপাড়া ,থানা- কোতোয়ালী জেলা ময়মনসিংহ।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ১ জন হলো মোঃ খলিলুর রহমান, পিতা-মোঃ মোছলেম উদ্দিন, সাং-চুরখাই, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

