বিভিন্ন স্থানে হামলার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে : সিইসি

Date:

একাত্তর বাংলাঃ-

বিভিন্ন স্থানে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ঘটনাগুলো তদন্ত করে দোষী শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই তদন্তের প্রতিবেদন অনুযায়ী দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে’। একইসঙ্গে ভোটাররা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে ভোট দিতে পারেন- সেই পরিবেশ নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) যশোরে খুলনা বিভাগের দশ জেলাসহ ১৩ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবধরনের অনিয়ম, কারচুরি ও দখলদারিত্ব প্রতিহত করে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা মাঠ প্রশাসনের দায়িত্ব। ভোটাররা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে কেন্দ্রে ভোট দিতে যেতে পারেন- সেই পরিবেশ আপনারাই নিশ্চিত করবেন। নির্বাচনের মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত ভালো। যে কোন মূল্যে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে হবে। রিটার্নিং অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটকেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনী কর্মকর্তারাই থাকবেন। সেখানে কোনো অনিয়ম, কারচুপি, দখলদারিত্ব যেন না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে যাতে ভোট দিতে পারেন সেটা নিশ্চিত করা হবে।

সিইসি আরও বলেন, আমরা মাঠ প্রশাসনকে বলেছি, ভোট কেন্দ্রের ভেতরে শুধু থাকবেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা। কোন ধরনের কারচুপি, দখলদারত্ব ও পেশিশক্তির প্রয়োগ না হয়। এসব বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে বলা হয়েছে।

খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এসব সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন- খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দারসহ খুলনা বিভাগের দশ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০ জন কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান