প্রতিবেদক — প্রসাদ দাস
জামালপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে অন্যতম একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ৭ নং ঘোড়াধাপ ইউনিয়ন । জামালপুর সদর উপজেলার দক্ষিণ পূর্বাংশে অবস্থিত এই ইউনিয়নটি শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় সমুজ্জ্বল।
আজ এমন একজন জনপ্রিয় ও সফল ইউ পি চেয়ারম্যানের সফলাতা গল্প তোলে ধরব – তিনি হলেন জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ৭ নং ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ঘোড়াধাপ ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তারপরও মানুষের প্রত্যাশা থাকে, থাকে অনেক চাওয়া-পাওয়া । তিনি তার পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য, নিরলস কাজ করে চলেছেন এলাকায় জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে নিজেকে অধিষ্ঠি করতে সক্ষম হয়েছেন । তার সততার পুরস্কার স্বরূপ একাধিকবার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কর্তৃক পেয়েছেন সম্মাননা।
তিনি ইউনিয়নের সকলের সহযোগিতা পাচ্ছেন এবং সহযোগিতার আশাও ব্যক্ত করে চলেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলতা পাওয়ায় তিনি জামালপুর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান হিসেবে সম্মানিত বেশ ক্ষ্যাতি অর্জন করেছেন । এ সকল সফল মানুষের পেছনে আছে কিছু গল্প, তা অনেকটা রূপকথার মতো। আর সেসব গল্প থেকে মানুষ খুঁজে নেয় স্বপ্ন দেখার সম্বল, এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা। দায়িত্ব নেওয়ার পর থেকেই উল্লেখযোগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন তিনি। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে।
ইতিমধ্যে তিনিব ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়ন, ৪০ দিনের কর্মসূচি সহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের জনপ্রিয়তার উচ্চ আসনে অবস্থান করছেন । ইতিমধ্যে তিনি ইউনিয়নে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণের অন্যতম পৃষ্ঠপোষক সমাজসেবী গোলাম কিবরিয়া ।
ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়পাত্র । কাজ করছেন দীর্ঘ দিনের অবহেলিত নং বোররচর ইউনিয়ন বাসীর জন্য। শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি উন্নয়নের জন্য । সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য। বয়সে তরুণ হলেও তিনি মনোবল হারাননি। এই সফল মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদ-আপদে ছুটে যান। এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন এমটাই চিত্র ফোটে এসেছে ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কথা বলে।
নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে একজন সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে সবশ্রেণির মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন ৭ নং ঘোড়াধাপ ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া । তিনি ঘোড়াধাপ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মাত্র কিছু দিনের মাথায় তার প্রিয় ইউনিয়নকে উন্নয়নের মাস্টার প্ল্যানের আওতায় এনে ব্যাপক উন্নয়ন মূলক কর্মসূচি হাতে নিয়েছেন। দৃশ্যপট পরিবর্তন করেছেন ইউনিয়ন পরিষদের। তিনি তার মেধা, মনন, কর্ম প্রয়াস শ্রম ও অধ্যাবশায়ের মাধ্যমে ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে নিজেকে গড়েছেন পরিশীলিতভাবে এক উজ্জ্বল অধ্যায়ে।
এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ৭নং ঘোড়াধাপ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে মহা-পরিকল্পনা গ্রহণ করেছেন। গৃহিত পরিকল্পনার আলোকে তিনি একের পর এক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে চলেছেন।
সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তিনি এলাকার দরিদ্র জনগোষ্টির উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন সহ বাল্য বিবাহ রোধে সফলতা অর্জন করেছেন। তিনি এ পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়নসহ স্কুল, মাদ্রাসা, কবরস্থান, মসজিদ, ঈদগাঁমাঠ সংস্কার করে গরীব দুঃখী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা প্রতিবন্ধিভাতা, ভি জি এফ, ভি জি ডি, টি সি বি কার্ড সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য সালিসের মাধ্যমে ইউনিয়নের বাসিন্দাদের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন।

