স্টাফ রিপোর্টের : ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নে আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে জুয়া ও মাদক। এলাকাটি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার আওতায় হওয়ায় থানা হতে প্রায় ৩২ কিলোমিটার দূরত্বের কারণে বিশেষ কারণ ছাড়া পুলিশের তেমন উপস্থিত তৎপরতা কম হওয়ায় এলাকটিতে দিনদিন বেড়েই চলেছে জুয়া ও মাদক। একাধিক সূত্রে জানাজায় ইউনিয়নেয় প্রায় ১০/১২ টি স্পষ্টে রাত ৮ টার পর থেকেই স্থানীয় কিছু প্রভাবশালীদের নেতৃত্বে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলার জমজমাট আসর বসে চলে গভীর রাত পর্যন্ত।
পুলিশের উপস্থিতি জানান দেয়ার জন্য এসব জুয়াড়িরা বিশেষ লোকদের অর্থের বিনিময়ে প্রশাসনের লোক এলাকায় প্রবেশ করার খরব মোবাইল ফোনে দৌত পৌঁছে দেয়ার জন্য নিয়োজিত রাখে।
এছাড়া এলাকায় চিহ্নিত কিছু মাদক কারবারি হেরোইন, ইয়াবা,ফেনসিডিল ও গাঁজার ব্যবসা চালিয়ে আসলেও প্রশাসন তেমন কোনো ভূমিকা চোখে পড়ার মতোনা
এবিষয়ে ১নং অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমানের সাথে এই প্রতিবেদক মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান আমার পরিষদের পক্ষথেকে জুয়া ও মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার জন্য পরামর্শ দিয়ে আসছি, ইতোমধ্যে আমি বেশ কয়েকটি জুয়ার আসর বন্ধ করে দিয়েছি। তার পরো গোপনে জুয়ারিরা জুয়া খেলছে এর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তিনি আরো জানান ইউনিয়ন পরিষদের পক্ষথেকে গ্রাম পুলিশ ও নানান সূত্রে অত্র ইউনিয়নের মাদক কারবারিের তালিকা তৈরী করা হচ্ছে অচিরেই তাদের তালিকা প্রশাসনের নিকট পাঠানো হবে।
এলাকার সচেতন মহল জুয়া ও মাদকের কবল থেকে প্রতিকার পাওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।
অষ্টধারে বেড়েছে জুয়া ও মাদক -প্রশাসনের হস্তক্ষেপ কামনা
Date:

