স্টাফ রিপোর্টের : ময়মনসিংহের বিভিন্ন যায়গায় একদল সংঘবদ্ধ প্রতারক চক্র সুকৌশলে আগে বিকাশ / নগদের এজেন্টদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সখ্যতা গড়েতোলে পরে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে- বিকাশ / নগদ অনলাইন ব্যাংকিং এজেন্টদের অনলাইনে ক্যাসিনো (জুয়া)খেলার অভিযোগ এনে নানান ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নিছে মোটা অংকের টাকা।
বিগত কয়েকদিন পূর্বে ময়মনসিংহ কোতোয়ালী থানার অষ্টধার ইউনিয়নে পান্ডাপাড়া এলাকায় এমন প্রতারণার শিকার হয়েছেন নাম প্রকাশের অনিচ্ছুক জৈনিক এক অনলাইন ব্যাংকিং নগদ / বিকাশের একজন এজেন্ট।
বিষটি নিয়ে অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান কোতোয়ালী পুলিশের সাথে যোগাযোগ করলে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন এধরনের প্রতারক চক্রের কবল থেকে সাবধান হতে হবে। তিনি আরো বলেন প্রশাসনের কোনো লোক এধরনের অপকর্মেের সাথে জড়িত নন। যদি কেউ এধরণের প্রতারণা করতে যায় তাদেরকে আটক করে তাৎক্ষনাত পুলিশকে অবগত করতে পরামর্শ দেন ।
প্রশাসনের লোক পরিচয়ে অভিনব কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র
Date:

