প্রসাদ দাস : সারা বাংলাদেশ বিএনপি জামায়েতের চলমান অবরোধ কর্মসূচি সম্ভব্য নাশকতা রোধে চলছে রেললাইন পাহারা।
এর ধারাবাহিকতায় ময়মনসিংহ সদর উপজেলা ১ নং অষ্টধার ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে পিয়ারপুর রেলওয়ের ষ্টেশন থেক বিদ্যাগঞ্জের চৌনিয়া রেল ক্রসিং পর্যন্ত সন্ধ্যা ৬টা হতে ভোর ৬ টা পর্যন্ত রাত জেগে পাহারা দিচ্ছেন অষ্টধার ইউনিয়নের দফদার আকবর আলী, গ্রাম পুলিশ আব্দুল হাকিম, মেঃ শাহীন আলম, আব্দুল হালিম – ২, শ্রী অন্তর দাস, আনসারের পিসি শহিদুল ইসলাম, আনসার সদস্য জুলহাস, মোঃ ইছানবী।
আনসার সদস্যগন এই পারাহার জন্য সম্মানী পেলেও ইউনিয়ন পরিষদের দফদার ও গ্রাম পুলিশের দেয়া হচ্ছেনা কোনো সম্মানী এমটাই জানান রেললাইন পাহারারত দফদার ও গ্রাম পুলিশের সদস্যগণ।