রওশনের বাসায় জিএম কাদের

Date:

একাত্তর বাংলা রিপোর্ট :

বিরোধীদলীয় নেতা রওশন এরশা‌দের বাসায় গেছেন জাতীয় পা‌র্টির (জাপা) চেয়ারম্যান জি এম কা‌দের। শনিবার রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে রওশনের বাসায় যান জিএম কা‌দের। পরে রাত ১০টার পর সেখান থেকে বের হন জাপা চেয়ারম্যান।

জাপার বিবদমান দুই প‌ক্ষের সূত্রই নাম প্রকাশ না করার শ‌র্তে সমকাল‌কে এ ত‌থ্যের সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছে। জিএম কা‌দের এবং রওশন এরশাদ আগামী নির্বাচন নি‌য়ে ঘণ্টাখা‌নেক কথা ব‌লেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশিদ এবং রাহগির আল মাহী এরশাদ সাদ। সরকা‌রি সংস্থার ক‌য়েকজন সদস্যও বৈঠ‌কে ছি‌লেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে জাপা সূত্র। রাত ১০টার পর জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদের বাসভবন থেকে বের হয়ে যান। তবে তা‌দের দু’জ‌নের স‌ঙ্গে বৈঠ‌কের বিষ‌য়ে  কী আলাপ আলোচনা হয়েছে তা এখনো স্পষ্ট নয় ।

জাপার দু’প‌ক্ষই নির্বাচ‌নমুখী হ‌লেও দল‌টি‌তে নেতৃত্ব নি‌য়ে জি এম কা‌দের ও রওশন এরশা‌দের ম‌ধ্যে বি‌রোধ চল‌ছে। রওশ‌নের অনুসারী‌দের দ‌লীয় ম‌নোনয়ন ফরম দেয়‌নি জি এম কা‌দে‌রের নেতৃত্বাধীন জাপা। এতে ক্ষুব্ধ হয়ে রওশন এরশাদও মনোয়ন ফ‌রম নেন‌নি। রওশনপুত্র সাদ এরশা‌দের রংপুর-৩ আস‌নে প্রার্থী হ‌তে যা‌চ্ছেন জাপা চেয়ারম‌্যান জি এম কা‌দের। এতে রওশ‌নের স‌ঙ্গে বি‌ভেদ আরও বে‌ড়ে‌ছে। এই প‌রি‌স্থি‌তি‌তে তার স‌ঙ্গে দেখা কর‌লেন জি এম কা‌দের।

শ‌নিবার গুলশা‌নের কার্যাল‌য়ে বৈঠ‌ক ক‌রেন রওশনপ‌ন্থিরা। বি‌রোধীদলীয় নেতার রাজ‌নৈ‌তিক স‌চিব গোলাম মসীহ পরে সাংবা‌দিক‌দের ব‌লেন, রওশন এরশাদ চান জাপা ঐক‌্যবদ্ধভা‌বে নির্বাচ‌নে অংশ নিক। কিন্তু জি এম কা‌দেরপ‌ন্থিরা দলীয় ম‌নোনয়ন ফরম ‌দেন‌নি রওশনপ‌ন্থি‌দের। দ‌লে এমন বি‌ভে‌দ র‌য়ে‌ছে। তিনি বলেন, যা‌দের অবদান নেই, তারাই আজ দ‌লের নিয়ন্ত্রক হ‌য়ে গে‌ছে।

রওশন এরশাদ এক বছর ধ‌রেই ব‌লে আস‌ছেন, নির্বাচ‌নে অংশ নে‌বেন। ত‌বে দ‌লের বর্তমান প‌রি‌বে‌শে নির্বাচ‌নে যে‌তে রওশন এরশা‌দের রিজার‌ভেশন (আপ‌ত্তি) র‌য়ে‌ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩