প্রসাদ দাস – ময়মনসিংহ সদর উপজেলা অন্যতম ইউনিয়ন ১ নং অষ্টধার ইউনিয়ন। পুরাতন ব্রহ্মপুত্র নদ ইউনিয়নটির উপর দিয়ে বয়ে চলেছে। ঐতিহ্যবাহী এই অঞ্চল হলো অষ্টধার ইউনিয়ন । আটটি নদীর ধার নিয়ে কাল পরিক্রমায় আজ অষ্টধার ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় সমুজ্জ্বল।ইউনিয়নটির আয়তন – ১২.৭০ (বর্গ কিঃ মিঃ)
লোকসংখ্যা – ২৭১২৪ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)গ্রামের সংখ্যা – ১৪টি, মৌজার সংখ্যা – ১৩ টি, হাট/বাজার সংখ্যা -৩ টি
১৯৭৮ সালে ২৬ ডিসেম্বর ময়মনসিংহ থেকে পৃথক করে জামালপুরকে বাংলাদেশের ২০ তম জেলা হিসেবে ঘোষণা করা হলেও ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার বাজারে একটি ডাকঘর থাকলেও কাগজে কলমে ডাকঘরটি এখনো পিয়ারপুর লিপিবদ্ধ। উল্লেখ যে পিয়ারপুর হলো জামালপুর সদর উপজেলার ৫ নং ইটাইল ইউনিয়নের একটি গ্রাম।
অনলাইনে ময়মনসিংহ সদর উপজেলা ১ নং অষ্টধার ইউনিয়নের অষ্টধার গ্রাম উল্লেখ্য থাকলেও ডাকঘর / পোস্ট অফিস এর স্থলে পিয়ারপুর লিপিবদ্ধ থাকায় অনলাইনে চাকরি, পাসপোর্ট কিংবা অন্যান্ন আবেদন ফর্ম বিলাপের ক্ষেত্রে ” ডাকঘর / পোস্ট অফিস- অষ্টধার বাজার এর স্থলে পিয়ারপুর সিলেক্ট করতে হয় যাহার পোস্ট কোড ২২০৫।
অষ্টধার ময়মনসিংহ সদর উপজেলা এবং পিয়ারপুর জামালপুর সদর উপজেলা হওয়ায় সঠিক ঠিকানা নর্বাচনের ক্ষেত্রে চরম বিপাকে পড়তে হয় এসব আবেদন কারীদের।
উক্ত ভুল তথ্যটি সংশোধন সময়ের দাবি।
অষ্টধার পোস্ট অফিসের আওতাধীন বাসিন্দাগণ অবিলম্বে উক্ত ভুলটি সংশোধনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।
অনলাইনে পোষ্ট অফিসের নাম অবিলম্বে সংশোধন প্রয়োজন
Date:

