প্রাসাদ দাস : শেরপুর জেলার নকলা উপজেলার ৮ নং চর অষ্টধার ইউনিয়নের শিকদার পাড়া আন্তজেলা ফেরিঘাটটি পলি জমে নৌ যগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সরেজমিন পরিদর্শন করা হয়েছে ময়মনসিংহ সদর উপজেলার ১ নং অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান।
পরিদর্শন শেষে একাত্তর বাংলাকে জানান পুরাতন ব্রহ্মপুত্র নদের অষ্টধার বাজার ঘাট থেকে শিকদার পাড়া আন্তজেলা ফেরিঘাটটি পলি জমে নৌ যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরাঞ্চলরের মানুষের অষ্টধার বাজার তথা এই বাজার হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ায় চরম বিপাকে পড়তে হচ্ছে। এছাড়া আরমান আরো জানান ফেরিঘাট টি বন্ধ থাকায় প্রতি বছর সরকার ১৬/১৭লক্ষ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
উল্লেখ্য যে, ঘাট টি ১৬/১৭ লক্ষ এবং অষ্টধার বাজার টি ১৪/১৫লক্ষ টাকা ইজারা দেয়া হতো।
নৌকা সহ সকল জলযান বন্ধ হয়ে পড়ায় অষ্টধার ইউনিয়নের চরা অঞ্চলের শত শত শিক্ষার্থীদের বহু কষ্টে অষ্টধার হাইস্কুল, অষ্টধার ইউনিয়নের পার্শ্ববর্তী জামালপর সদর উপজেলার পিয়ারপুর এম এস কে হাই স্কুল এন্ড কলেজ, পিয়ারপুর শাহিদা খায়ের বালিকা উচ্চ বিদ্যালয়, বিভিন্ন কওমি মাদ্রাসা, কিন্ডারগার্টেন, অষ্টধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসে পাঠগ্রহণ করতে হচ্ছে।
চর অঞ্চলের সাথে অষ্টধার বাজারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরা অঞ্চলের উৎপাদিত সবজী নিয়ে কৃষকরা বাজারে আসতে পারছে না আসতে পারায় অষ্টধার বাজারটি ক্ষতির মুখে পড়েছে।
নৌকা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে
মাত্র ২০/৩০ মিটার জায়গার পলি মাটি খনন করে সরালেই ঐতিহ্যবাহী ঘাটটি চালু হতো এবং অষ্টধার বাজার তার হারানো জৌলুস ফিরে পেতো।
এমদাদুল হক আরমান বিযটি সমাধানের লক্ষে যথাযথ কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।

