বকশীগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Date:

মতিন রহমান|| জামালপুরের বকশীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ  বালক (অনূর্ধ্ব -১৭)২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

এ ফাইনাল খেলায় মেরুরচর ইউনিয়ন ফুটবল একাদশ ও বগারচর ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। বগারচর ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে মেরুরচর ইউনিয়ন ফুটবল একাদশ বিজয় লাভ করে।

সোমবার (১২ জুন) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এনএম উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার, সহকারী কমিশনার ভূমি আতাউর রাব্বী,থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা,মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্জুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) লুৎফুন নাহার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার মাধ্যমে বাংলাদেশ ফুটবল টিমকে শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছে ভালো খেলোয়াড়রা। বাংলাদেশ ক্রিকেট টিম যেমন শক্তিশালী হয়েছে। তেমনি এই ফুটবল খেলার মাধ্যমে ভালো খেলোয়াড় বাছাই পূর্বক বাংলাদেশের  ফুটবল টিমও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান