রোকসানা আক্তারঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
ময়মনসিংহ পুলিশ সুপার এর দিকনির্দেশনায় ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর তত্বাবধানে কোতোয়ালী মডেল থানা পুলিশ আইন-শৃংখলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং আদালতের নির্দেশ বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
কোতোয়ালী পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় এসআই জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন কাচারীঘাট জনৈক মোঃ রফিকুল ইসলাম এর চায়ের দোকানের সামনে সরকারী পাকা রাস্তার উপর থেকে মাদক মামলার আসামী মোঃ খলিল (৪০) কে ১১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রি’র ৮১০ টাকা সহ গ্রেফতার করেন, এসআই ফারুক আহমেদ এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে অত্র থানাধীন পাটগুদাম থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী ইমন (২৫) কে গ্রেফতার করেন, এসআই জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে অত্র থানাধীন সুহিলা এলাকা থেকে চাঁদা দাবী মামলার আসামী মাসুদ রানা (৩৬) কে গ্রেফতার করেন, এএসআই হযরত আলী এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী নয়ন মিয়া (৩৪), রকি (৩০), মোঃ জসিম (৩২) ও উজ্জল (৩৫) কে গ্রেফতার করেন।
এছাড়া এসআই রুবেল মিয়া এবং এসআই কামরুল হাসান অত্র থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ২টি সিআর গ্রেফতারী পরোয়ানা তামিল করেন। গ্রেফতারকৃতরা হলো মোঃ নুরুজ্জামান মাসুম ও মোঃ ইব্রাহিম। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

