দেশের উন্নয়ন দেখে বিএনপি সহ্য করতে পারছে না- বেগম নুরুন্নাহার শেফালী

Date:

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সুমন ভৌমিকঃ বিএনপির সমাবেশ থেকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ২৩ মে মঙ্গলবার বেলা ৪ ঘটিকায় নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের কর্ণধার ও সভানেত্রী বেগম নুরুন্নাহার শেফালী।

প্রতিবাদ সমাবেশে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম নুরুন্নাহার শেফালী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আমলে সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়ন দেখে বিএনপি সহ্য করতে পারছে না। বিএনপি দেশের উন্নয়ন দেখে ক্ষিপ্ত হয়ে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। আমরা জেলা মহিলা আওয়ামী লীগ প্রতিবাদ জানিয়ে আবু সাইদ চাঁদ এর কঠোর শাস্তির দাবি করছি।

ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি নাহিদ ইকবাল, সহ-সভাপতি সামসুন নাহার পারভীন, সহ-সভাপতি দিলরুবা শারমিন, সহ-সভাপতি নুরজাহান মিতু, সহ-সভাপতি আসমা আহমেদ, যুগ্ম-সাধারন সম্পাদক আবেদা রহমান পলি, যুগ্ম-সাধারন সম্পাদক রোকসানা আক্তার, যুগ্ম-সাধারন সম্পাদক তাহমিনা হেলেন, সাংগঠনিক সম্পাদক মাহফুজা খাতুন শিল্পী, সাংগঠনিক সম্পাদক চাইনিজ আক্তার, সাংগঠনিক সম্পাদক ফারহানা আক্তার কাকলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সালেমা খাতুন সিদ্দিকা জেসমিন এবং ময়মনসিংহ মহানগর যুব মহিলা লীগের আহবায়ক তামান্না ইয়াসমিন প্রিয়াঙ্কা সহ প্রমুখ।

ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগ কৃষ্ণচূড়া চত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম নুরুন্নাহার শেফালী’র নেতৃত্বে সড়ক পদক্ষিণ করে তাজমহল মোড়ে গিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান