মতিন রহমান। উপজেলা প্রশাসন বকশীগঞ্জ ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে বকশীগঞ্জ এন.এম উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন ও বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে এন.এম উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যেমে খেলার উদ্ধোধন করা হয়। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসাবে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আজিজুল হক,বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সারোয়ার আলম,এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী মাসুম, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অ্যাথলেটিকস উদযাপন কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।

