মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জে শীতার্ত ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নয়াপাড়া আলোর দিশারী দরিদ্র মোচন সংস্থা (বিপিএও)। সোমবার(২৩ জানুয়ারি) রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের শতাধিক শীতার্ত ও হতদরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আলোর দিশারী দরিদ্র মোচন সংস্থার সভাপতি মোঃ রবিন হাসান,ছোটন হাসান, সাধারণ সম্পাদক শাহিন মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক জুবাইদুল ইসলাম,ও সাংগঠনিক সম্পাদক সা’আদ আহমেদ রাজু,সহ-সাংগঠনিক মাছুদ রানা প্রচার সম্পাদক মাহাবুর রহামান,সাফিউল ইসলাম বাবু,জিহাদ হাসান,নুর আলম,গোলাম রসুল,আরিফ,মোকামেল,সহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।

