সুমন ভৌমিকঃ শীতে কাঁপা ময়মনসিংহ সদরের মানুষের পাশে দাঁড়ালেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের কর্ণধার ও সংগ্রামী সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। উপহার দিলেন উষ্ণতার পরশ। দিলেন শীতের কম্বল। তিনি ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগের ১১টি ইউনিয়নের নেতাকর্মীদের ডেকে এই উপহার তুলে দেন।
১০ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ এর প্রাঙ্গনে ময়মনসিংহ সদরের দুস্থ, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য ৩ সহস্রাধিক কম্বল বিতরণ করে রাখলেন মানবতার দৃষ্টান্ত।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা প্রতিবেদনকে জানান এই শীত মৌসমে গরম কাপড়ের অভাবে কষ্ট পাওয়া প্রান্তিক শ্রেনীর সাধারণ মানুষের জন্য জননেতা মোহিত উর রহমান শান্ত’র এই মানবিক উদ্যোগ।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এসময় বলেন ১১টি ইউনিয়নে ২শত করে মোট ২২শত কম্বল দেয়া হয়েছে। এছাড়া মোহিত উর রহমান শান্ত’র মা ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম নুরুন্নাহার শেফালী মহানগরের বিভিন্ন স্থানে শান্ত’র দেয়া সহস্রাধিক কম্বল বিতরণ করেন।

ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা প্রতিবেদনকে জানান সদরের অসহায় ও গরিব মানুষদের মাঝে এই কম্বল বিতরণ করা হবে। সদরের নেতৃবৃন্দরা এসময় বলেন প্রচন্ড শীতে কাঁপছে সদরের দরিদ্র জনগণ। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র এই উপহার সদরের দরিদ্র জনগণের মাঝে আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জল করবে। সেই সাথে ময়মনসিংহ আওয়ামী লীগের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান স্যারের উত্তরাধিকারী জননেতা মোহিত উর রহমান শান্ত এই ভাবেই মানবিকতার দৃষ্টান্ত রেখে আমাদের আরও উজ্জিবীত করবেন।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামসহ সদর উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীবৃন্দ, মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীবৃন্দ, জেলা ও মহানগর যুবলীগ নেতাকর্মীবৃন্দ, জেলা ও মহানগর সেচ্ছাসেবক লীগ নেতাকর্মীবৃন্দ, জেলা ও মহানগর ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ।

