ময়মনসিংহে “সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা” করেছে মহানগর আওয়ামী লীগ

Date:

সুমন ভৌমিকঃ দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে “সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা” করেছে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ। ১৯ অক্টোবর মঙ্গলবার দুপুর ৩টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচি অনুযায়ী ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সামনে কৃষ্ণচূড়া চত্বরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় এবং পরে শান্তি শোভাযাত্রা বের হয়।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম সম্প্রীতি সমাবেশটি’র সভাপতিত্ব করেন এবং শান্তি শোভাযাত্রা’র নেতৃত্ব দেন। এছাড়া শান্তি শোভাযাত্রায় অংশগ্রহন করেন মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ সহ মহানগর যুবলীগ, মহানগর মহিলা লীগ, মহানগর সেচ্ছাসেবক লীগ, মহানগর ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠন।

সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, সভা-সভাপতি এডঃ মশিউর রহমান ফারুক, সহ-সভাপতি শাহজাহান পারভেজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর শহিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন সহ মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।

এছাড়া বক্তব্য রাখেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ রাশিদা তাহমিনা প্রীতি, মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি, সিনিয়র যুগ্ম আহবায়ক তাফসির আলম রাহাত সহ অঙ্গ-সহযোগী সংগঠন।

সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে ঘোষিত “সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ মহানগরে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করছে মহানগর আওয়ামী লীগ। দেশে শান্তি-শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে স্বাধীনতাবিরোধী অপশক্তির উস্কানিতে একটি মহল মন্দিরে হামলা করেছে। তাদের উদ্দেশ্য সরকারকে বিতর্কে ফেলা।

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ বিরোধী ও ১৫ই আগস্টের ঘটনার সাথে জড়িতরা দেশে এ অরাজকতা সৃষ্টি করেছে। একই সঙ্গে বক্তারা সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্প্রীতি সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যের পর ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ কৃষ্ণচূড়া চত্বর থেকে শান্তি শোভাযাত্রা বের করে। শান্তি শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান