উর্মি ভৌমিকঃ সারাদেশের ন্যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে গতকাল থেকে প্রথম ডোজের করোনার ভ্যাকসিন দেয়া কার্যক্রম শুরু হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৫ বছরের বেশি জনগণ ওয়ার্ডের টিকা কেন্দ্রে এনআইডি কার্ড নিয়ে আসলে করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন নিতে পারবেন।
এদিকে ৮ নং ওয়ার্ডের জনগণকে ৭ আগষ্ট ও ৮ আগষ্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাউন্সিলর ফারুক হাসান এর কার্যালয়ে প্রথম ডোজের করোনার টিকা যুক্তরাষ্ট্রের তৈরী মডার্না ভ্যাকসিন দেয়া হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের জনগণকে প্রথম ডোজের করোনার ভ্যাকসিন ৯ আগষ্ট পর্যন্ত দেয়া হবে।

সরজমিনে গিয়ে দেখা যায়, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক হাসান এর কার্যালয়ের নিচে করোনা সংক্রমণ রোধে ভ্যাকসিন নিতে ভিড় করছেন লোকজন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন তারা। ৭ আগষ্ট ও ৮ আগষ্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাউন্সিলর ফারুক হাসান এর কার্যালয়ে প্রথম ডোজের করোনার ভ্যাকসিন নিতে কার্যালয়ের নিচে-ভিতরে ও সামনে প্রচুর নারী-পুরুষের ভিড়। সবাই ভ্যাকসিন নিতে এসেছেন। লাইনে দাঁড়িয়ে জমা দিচ্ছেন এনআইডি কার্র্ড। সেবাদানকারীরা নাম ডেকে-ডেকে একজন-একজন করে করোনার ভ্যাকসিন দিচ্ছেন।
এছাড়া দেখা যায়, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোণা ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলার জনগণ এবং করোনার ভ্যাকসিন নিতে ব্যর্থ সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ড, ৩২ নং ওয়ার্ড, ৩৩ নং ওয়ার্ডের জনগণ ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক হাসানের অনুকম্পায় করোনার ভ্যাকসিন নিয়েছেন।
অপরদিকে, ৮ আগষ্ট ৮ নং ওয়ার্ডে স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন দেওয়ার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-আনসার ও এসআই শুভ্র কাজ করেছেন। এছাড়া ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা নিহার রঞ্জন দে (কৃষ্ণ) ও আওয়ামী লীগ নেতা সুমন ভৌমিক স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কাজ করেছেন।
করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন নিতে আসা অনেকেই জানিয়েছেন, আগে করোনার ভ্যাকসিন দেওয়ার প্রতি মানুষের তেমন আগ্রহ ছিল না। তবে বর্তমানে সবাই ভ্যাকসিন নিতে হাসপাতালে ও ওয়ার্ডের টিকা কেন্দ্রে ভিড় করছেন।

৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক হাসান প্রতিবেদককে বলেন, ভ্যাকসিন প্রদানে লক্ষ্যমাত্রা অর্জনে আমার ওয়ার্ডের প্রতিটি নাগরিককে করোনার ভ্যাকসিন কার্যক্রমে শত ভাগ অংশগ্রহণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওয়ার্ডের প্রতিটি নাগরিক চলমান ৮নং ওয়ার্ডে করোনার ভ্যাকসিন কার্যক্রমে অংশগ্রহণে সফল করতে পারবো।
তিনি বলেন, গতকাল ৪০০ নর-নারী ও আজকে ৫৪০ জন নর-নারীকে করোনার ভ্যাকসিন দেয়া হয়েছে। সর্বমোট ৯৪০ জন নর-নারীকে করোনার ভ্যাকসিন দেয়া হয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর বলেন, ৮নং ওয়ার্ডে করোনার ভ্যাকসিন কার্যক্রমকে সফল করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ওয়ার্ডের করোনার ভ্যাকসিন দেয়ার কার্যক্রম পরিদর্শন করেন এবং দিকনির্দেশনা দিয়ে যান।
এছাড়া, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা নেওয়ার জন্য ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মী, পুলিশ-আনসার, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যকর্মী ও সেচ্ছাসেবকরা কাজ করেছেন।
৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক হাসান আরো বলেন, ওয়ার্ডের করোনার ভ্যাকসিন গ্রহিতাদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে তারিখ গেলে দ্বিতীয় ডোজের করোনার ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু করা হবে।
এদিকে, ৮ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা জানান কাউন্সিলর ফারুক হাসান ওয়ার্ডের জনগণকে প্রথম ডোজের করোনার ভ্যাকসিন দেয়া কার্যক্রমে সফল হয়েছেন।

