মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর এখন ফুলবাড়িয়া থানা পুলিশের টাকার গাছ!

Date:

একাত্তর বাংল রিপোর্টঃ প্রকাশ্যে মাদক নেই। আছে ওপেনসিক্রেট। মাদক কাহিনী। মাদকের বিস্তার কোথায় নেই? হয়তো আছে সর্বত্রই। যেমন ভবানীপুরে, আছে কান্দানীয়ায়। কিন্তু মাদক বিক্রেতা ধরপাকড়ের কথা কেউ জানে না। বলতেও পারেন-নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো যা বলেন, তা ভয়ংকর বিস্ময়কর। অভিযোগ মাদক বিক্রেতা না হয়েও যেখানে নিরীহ লোকজন ধরা পড়েছে, পকেট থেকে উদ্ধার করা হয়েছে মাদক! বাড়ি ঘরে তল্লাসির নামে সাধারণ জনগণকে হেনস্তা করেছে। আর পুলিশের কথিত সোর্স জাহাঙ্গীর আসামীকে কাস্টডি থেকে ছাড়ানোর নামে উৎকোচ হিসাবে পুলিশের নামে লাখ লাখ টাকা নিচ্ছে। পরিচয় দিচ্ছে অনেক পুলিশ কর্মকর্তা তার আত্নীয়। স্থানীয় ক্ষমতাশীন রাজনৈতিক নেতাদের শেলটারে তার মাদক ব্যবসা চলে বীরদর্পে!

জাহাঙ্গীরের মূল পেশা মাদক ব্যবসা আর নিরীহ মানুষকে পুলিশ দিয়ে ধরিয়ে টাকা’র বানিজ্য করা। আর অন্য কোন পেশা তার নেই। সারাদিন বাজারে কিংবা বিভিন্ন স্থানে গিয়ে সে মাদক বেচাকেনা করে বলে স্থানীয়রা জানান।

সত্য হলো জাহাঙ্গীর পুলিশের ভাবমূর্তি প্রশ্ন বিদ্ধ করে চলেছে। জাহাঙ্গীরের প্ররোচনায় ময়মনসিংহে মানবিক পুলিশ এখন প্রশ্ন বিদ্ধ। টাকা ওয়ালা, ধনবান কিংবা বিদেশ ফেরত লোক থানা পুলিশ দিয়ে ধরিয়ে ছাড়ার জন্য পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এসকল কাজে ফুলবাড়িয়া থানার কতিপয় অসৎ পুলিশকে ব্যবহার করেন জাহাঙ্গীর। মঙ্গলা ফকির (৮৫) জানান, তাকে বাজার থেকে ধরে নিয়ে ফুলবাড়িয়া থানায় নিয়ে গেলে জাহাঙ্গীর ২ লাখ ৫০ হাজার চায়, টাকা দিতে না পারায় তাকে মাদক মামলায় চালান করা হয়। জবান আলী সাবেক চেয়ারম্যান জানান, জাহাঙ্গীর লোক ধরায় আবার ছাড়িয়ে আনে। কেন এমন করে তা তার জানা নেই। পরে শুনে ৫০ হাজার বা ১ লাখ টাকা দিয়ে ছাড়িয়ে আনে।

ঘটনা ফুলবাড়িয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নের বাস্তব চিত্র এখন এমন। কান্দানিয়া বাজার এলাকায় সম্প্রতি একাধিক এমন ঘটনা ঘটেছে। এ ব্যাপারে পুলিশ সুপার ও ওসি ডিবি’র জরুরী দৃষ্টি আকর্ষণ এর দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।
ভবানীপুরে পুলিশের কতিপয় লোকজনের বিরুদ্ধে এবং তাদের কথিত সোর্স নামীয় তদবীরবাজদের নামে চলছে নানা গুজ্ঞন, গুরুতর অভিযোগ। সরজমিন অনুসন্ধানে প্রাপ্ত তথ্য চাঞ্চল্যকর।

শাসক দলের স্থানীয় পর্যায়ের কর্মী জাহাঙ্গীর এর বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে। এলাকাবাসীর ভাষায় – সে পুলিশের সোর্স নামে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। আর লোক ধরিয়ে পরে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে তদবিরের নামে। এলাকাবাসীর ভাষায় এলাকায় পুলিশের দালালী করছে জাহাঙ্গীরসহ আরো কতিপয় সুবিধাবাদী পুলিশ। এলাকায় প্রচার আছে ফুলবাড়িয়া থানা পুলিশে টাকার গাছ এখন জাহাঙ্গীর!

কান্দানিয়া এলাকার আতংক জাহাঙ্গীরের এর বাড়ি ছনকান্দা। পুলিশের সোর্স বলে কথিত জাহাঙ্গীরের সাথে একাধিক ঘটনায়, কতিপয় পুলিশের নামে সুনির্দিষ্ট অভিযোগ এর কথা জানান এলাকাবাসী।

এছাড়াও মোস্তাক, বাবুল, রুবেল এর বিরুদ্ধে রয়েছে একই ধরনের অভিযোগ। একজন অভিযোগকারী জানান “ হুদাই ধরে, হুদাই মামলা করে। আবার জাহাঙ্গীরের দাবীকৃত টাকা দিলেই পুলিশ ধৃত ব্যক্তিকে ছেড়ে দেয়।।

থানা পুলিশের সাথে জাহাঙ্গীরের অপকর্মের যোগসাজস রয়েছে বলে প্রতীয়মান হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল।
মহলটির দাবি উর্ধতন কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে ভবানীপুরের কান্দানিয়ায় পুলিশের কতিপয় সদস্য ও দালালী করা সোর্স জাহাঙ্গীর সাধারন মানুষকে মাদকের মিথ্যা অভিযোগ এনে পুলিশ দিয়ে ধরিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সেই সাথে প্রতারণার মাধ্যমে নিরীহ মানুষকে হয়রানি করছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান