তৃতীয় দিনেও ৫ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ করেন ময়মনসিংহ জেলা পুলিশ

Date:

সুমন ভৌমিকঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে চলমান লকডাউনে স্বল্প আয়ের ও দুস্থ মানুষের জন্য ময়মনসিংহ জেলা পুলিশ ৫ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ কর্মসূচি তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে। ১৯ এপ্রিল (সোমবার ) ময়মনসিংহ নগরীর রেলস্টেশন এলাকায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এর নির্দেশে এই ইফতার সমগ্রী সরবরাহ করা হচ্ছে। জেলা পুলিশের এই উদ্দ্যোগে দুস্থ, দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষের চোখে-মুখে খুশির বন্যা ভেসে উঠেছে।

সূত্র জানায়, প্রত্যেককে যে পরিমাণ ইফতার সামগ্রী সরবরাহ করা হয়, তাতে খরচ হয় ৬২ টাকা। এতে প্রতিজনকে ৫৭ টাকার ভর্তুকি দেয়া হয়। আর যে ৫ টাকা নেয়া হয় তা প্রতিকী হিসাবে নেয়া হয়।

ইফতার সামগ্রীতে বাহারী আইটেম রয়েছে, যেমন মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, শসা, খেজুর, আঙুর, কলা ও জিলাপী। প্রতিদিন প্রায় দুই-আড়াইশ মানুষকে এই ইফতার সামগ্রী সরবরাহ করা হয়। জেলা পুলিশের এমন উদ্যোগ ময়মনসিংহে খুবই প্রশংসা পেয়েছে।
ডিবি ওসি মোঃ শাহ কামাল আকন্দ জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে চলমান লকডাউনে স্বল্প আয়ের ও দুস্থ মানুষের জন্য ময়মনসিংহ

জেলা পুলিশ ৫ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ কর্মসূচি অব্যাহত রেখেছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশে স্বল্প আয়ের ও দুস্থ মানুষের জন্য অল্প টাকায় (৫ টাকা) এই ইফতার সামগ্রী সরবরাহ করা হচ্ছে। তিনি আরো জানান, পবিত্র মাহে রমজান মাসে পুরো মাসব্যাপী এই ইফতার সরবরাহ কর্মসূচি অব্যাহত থাকবে।

ইফতার সামগ্রী সরবরাহকালে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, অতিরিক্ত পুলিশ সুপার আলাল উদ্দিন (সদর সার্কেল), জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) সহ পুলিশের সদস্যগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান