একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র ওসি মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, ১১ এপ্রিল রাত ৮টা ৫ মিনিটে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্স ময়মনসিংহে গফরগাঁও থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গফরগাঁও থানাধীন জন্মেজয় থেকে ১৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিনের পুত্র আজিজুল ইসলাম (৩৭) ও মৃত আঃ রাজ্জাকের পুত্রী দেলোয়ারা বেগম রিতা (৫১)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

