একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ গোয়েন্দা শাখার ওসি মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, ৬ এপ্রিল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এসআই মোঃ শামীম আল-মামুন সংগীয় অফিসার ফোর্স ময়মনসিংহ ফুলবাড়ীয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফুলবাড়ীয়া থানাধীন রাধাকানাই টুক্কির পাড় থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মৃত হোসেন আলী শেখের পুত্র মোতালেব মিয়া (৫১) ও আব্দুল মতিনের পুত্র ফরিদ মিয়া (৩৫)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

