গ্রাহক সেবার মানকে আরো উন্নতর করে এস.আর পার্সেল এর ১০ম বর্ষপূর্তি পালিত হয়

Date:

রাশেদ সরকারঃ আধুনিক ও যুগোপযোগী সেবা প্রদান করে এস.আর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ এর ১০ম বর্ষপূর্তি উপলক্ষে ১৪ মার্চ রবিবার প্রধান কার্যালয়ে কেক কেটে ও উৎসব মুখর পরিবেশে পালিত হয়।

এস.আর গ্রুপের শুভ যাত্রা শুরু সেই ১৯৭৮ সালে। শুরুতে এস.আর গ্রুপ যোগাযোগ খাতে ও শিল্প সরবরাহ কাজে নিয়োজিত ছিল। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে ও গ্রুপটির সুনাম অক্ষুন্ন রেখে বিভিন্ন ব্যবসা অন্তর্ভূক্ত করে, মেধা-দক্ষতা ও গুণাবলি কাজে লাগিয়ে চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ এস.আর গ্রুপকে করেছেন অনেক উচ্চতায় অসীন।

সুনাম ধন্য ব্যবসায়িক ও দেশপ্রেমিক আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ একজন দূরদর্শী উদ্যোক্তা। তিনি সমাজসেবার মাধ্যমে জনকল্যাণে সর্বদা নিয়োজিত থাকেন। দেশপ্রেম, জনহিতকর কার্য ও সততা জন্য তিনি বগুড়া-৫ (সাবেক) ও বর্তমানে বগুড়া-৬ (সদর) আসন হতে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রাজনীতি ও কর্মজীবনে সম্পূর্ণ সফল ব্যক্তিত্ব এই শিল্পো উদ্যোক্তা দীর্ঘ ১০ বছর পূর্বে ১৪ই মার্চ ২০১১ সালে প্রতিষ্ঠিত করেন এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ। যার মূলনীতি হলো পণ্য ও জরুরী ডকুমেন্ট পরিবহনে নিরাপদ ও আস্থার প্রতিক।

এস.আর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ ১০ বছর পূর্বে এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ উদ্বোধন করেছিলেন। সেই সময় তিনি ঐতিহাসিক বাণী দিয়ে বলেছিলেন-“গ্রাহকদের জরুরী ডকুমেন্ট ও মালামাল পরিবহনে এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ নিরাপদ ও আস্থার সহিত গন্তব্যে পৌঁছাবে”। চেয়ারম্যান এর সেই সুমধুর বানীকে হৃদয়ে ধারণ করে, মেধা-দক্ষতা সম্পন্ন ব্যক্তিবর্গ ও একঝাঁক তারুণ্য উদ্দীপনা ব্যক্তিদের নিপুণ যোগ্যতা কাজে লাগিয়ে এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ ধীরে ধীরে গ্রাহক সেবার মানকে উন্নত থেকে আরো উন্নতর করে ১০ম বর্ষপূর্তি পালন করেছেন।

এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ এর ১০ম বর্ষপূর্তি উপলক্ষে এস.আর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ গ্রাহকদের সেবা প্রদান করছে এবং ভবিষ্যতে আরো আধুনিক ও যুগোপযোগী সেবা প্রদান করা হবে।
তিনি এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ সাথে সংযুক্ত গ্রাহকবৃন্দসহ সকল শাখা অফিস, শাখা স্বত্বাধিকারী, শুভাকাঙ্খী ও ব্যবসায়ী মহলসহ সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া তিনি এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ এর উত্তোরত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া চেয়েছেন।

এস.আর গ্রুপ-এর ম্যানেজিং ডিরেক্টর ও এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নতুন প্রজন্মের ভবিষ্যৎ কান্ডারী, তরুণ শিল্পো উদ্যোক্তা, সমাজসেবক আসিফ সিরাজ রব্বানী বলেন, নিরাপদ ও আস্থার প্রতিক স্লোগানকে সামনে রেখে, গ্রাহক সেবার মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং ব্যবসার অগ্রগতি’র সাফল্যে সারাদেশে ৭টি বিভাগীয় শহরসহ ৮১টি শাখা অফিসের দক্ষতায় নিরাপদ ও আস্থার সাথে গ্রাহক পর্যায়ে দ্রুততার সহিত দেশের প্রায় প্রতিটি প্রান্তে পণ্য পৌছে দিয়ে সেবা দিয়ে যাচ্ছে এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ। তিনি বলেন, ঐতিহ্যের ১০ম বর্ষপূর্তি’র সাধ তখনই আমরা পেয়েছি, যখন গ্রাহকগণ তাদের আমানত সঠিকভাবে পেয়ে এবং সঠিক সেবা দিয়ে তাদের আনন্দিত করেছি।

এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, গ্রাহকদের সুবিধার জন্য এস.আর পার্সেল সারাদেশে বারকোডের মাধ্যমে পণ্যের অবস্থান ট্যাকিং ও নিরাপত্তার নিশ্চিয়তা প্রদান করে যাচ্ছে এবং অনলাইন বুকিং এর মাধ্যমে পার্সেল সেক্টরে নিয়ে এসেছি ডিজিটাল এর ছোঁয়া।

ব্যবস্থাপনা পরিচালক এসময় বলেন, গ্রাহক পর্যায়ে বিপুল চাহিদা থাকায় অতি শীঘ্রই এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ এ সংযুক্ত হচ্ছে নদীমাতৃক নগরী বরিশালের সাথে রাজধানী ঢাকা ও ময়মনসিংহসহ সমগ্র বাংলাদেশ। তিনি এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ এর ১০ম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি ও সাফল্য কামনা করে গ্রাহকবৃন্দসহ সকল শাখা অফিস ও শাখা স্বত্বাধিকারী এবং শুভাকাঙ্খীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান