জেল-জুলুম সহ্য করা নেতাকর্মীরা আওয়ামী লীগের আগামী দিনের নেতৃত্ব দিবেন।। ১০১তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় শান্ত

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ১৭ মার্চ বিকাল ৫ ঘটিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ আয়োজিত আনন্দ শোভাযাত্রা’র পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় ময়মনসিংহ আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু সঞ্চলনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটু, সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, সহ-সভাপতি মোঃ আলী জিন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মীর শহীদ উদ্দিন ও মহিলা বিষয়ক সম্পাদক সালেমা খাতুন সিদ্দিকা জেসমিনসহ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোফাখখার হোসেন খোকন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ রাশেদা তাহামিনা প্রীতি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ সব্যসাচী, শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুর রাজ্জাক উষানসহ প্রমুখ। এছাড়াও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের জেলা এবং মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বঙ্গবন্ধু’র শুভ জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উৎসবটি অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত আলোচনা সভায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বলেন, জাতির জনক বঙ্গবন্ধু’র শুভ জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ মহানগর আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় যারা এসেছেন তাদের সকলকে আমার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও সাধুবাদ জানাই।

তিনি ভারাক্রান্ত কন্ঠে বলেন, আমাদের এই শোভাযাত্রায় মিছিল নিয়ে আসার সময় ব্রিজের মোড়ে আমাদের সহযোদ্ধা স্বপন হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে গেলে লক্ষ লক্ষ দিন পারি দিতে হবে, কোটি কোটি অক্ষরে লিখতে হবে। তাই একটি কথা বলে যাই বঙ্গবন্ধু আমার বাংলাদেশের মানচিত্রের পরিধি। আজকের এই শুভ জন্মদিনে আপানাদের সকলকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধুকে নিয়ে নীতিবাচক কথা বললে তা আর বলে শেষ হবে না ।

তিনি মহান নেতার জন্মদিনে বলেন, আমাদের ময়মনসিংহের আওয়ামী লীগ-নিবেদিত আওয়ামী লীগ। এই নিবেদিত আওয়ামী লীগ কর্মীরা লড়াই সংগ্রাম করে, জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়ে জিয়াউর রহমান, এরশাদ এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে জেল-জুলুম সহ্য করে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সেই জেল-জুলুম সহ্য করা নেতাকর্মীরা আওয়ামী লীগের আগামী দিনের নেতৃত্ব দিবেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে আবারও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য ইতি টানেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা শেষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বের হয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়। এসময় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম টাউন হল মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রেখে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা’র সমাপ্তি ঘোষনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান