এস এম আকাশঃ বি-বাড়িয়া জেলার বিজয় নগর থানা থেকে ১০ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বি-বাড়িয়া জেলার বিজয় নগর থানার আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের আই সির দিক নির্দেশনায় বিট ইনচার্জ এসআই কমল সঙ্গীয় এএসআই বিল্লাল হোসেন, কনস্টেবল ইব্রাহিম এবং রুহুল আমীনকে নিয়ে পাহাড়পুর বিট এলাকায় বিট পুলিশং মাদক উদ্ধার গ্রেফতারী পরোয়ানা তামিল করা কালে পাহাড়পুর সাকিন হইতে ৪ জন মাদক ব্যবসায়ী মো নাছির (৪০), আঃ রাজ্জাক (৩৮), মো মোস্তফা(৩০) এবং মোহাম্মদ বাবুল (৩০) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

