রুমি ভৌমিকঃ ময়মনসিংহ ডিবি পুলিশের অক্লান্ত পরিশ্রমে মাত্র ৫ দিনে হাসান মিয়া (১৯) হত্যার রহস্য উদঘাটন এবং গ্রেফতার করা হয়েছে ঘাতক।
ময়মনসিংহের গৌরীপুর থেকে ১৯ ফেব্রুয়ারি লক্ষীপুর ফজলুল হকের দোকানের পিছন থেকে হাসানের গলাকাটা লাশ থানা পুলিশ উদ্ধার করে। উক্ত ঘটনায় গৌরীপুর থানায় হত্যা মামলা রুজু হয় এবং পুলিশ সুপার ময়মনসিংহ মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় ন্যস্ত করা হয়।
ওসি, ডিবি তার টিমসহ ঘটনার রহস্য উদঘাটনের জন্য রাতদিন এলাকায় অবস্থান করে দ্রুত সময়ে হত্যাকান্ডে জড়িত ঘাতক মোঃ বিপুল হাসান ওরফে মিন্টু (২২) ইং ২৪ ফেব্রুয়ারি সোয়া ১২টায় ডিএমপি ঢাকা মিরপুর পল্লবী এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীর দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়।
আসামীকে ২৫ ফেব্রুয়ারি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এ কে এম রওশন জাহান ৪নং আমলী আদালতে র্সোপদ করা হলে, উক্ত আসামী লোমর্হষক হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তমিূলক জবানবন্দি প্রদান করেছে।

