একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে মাদক বিরোধী অভিযানে রেকর্ড পরিমানে ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি এসআই মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন চরগোবদিয়া থেকে ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ রহমত উল্লাহ (৩২), মোঃ আব্দুল জব্বার (৩৫), মোঃ রায়হান (১৭) ও মোঃ কাউসার (১৬)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে রেকর্ড পরিমানে ইয়াবা উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Date:

