স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ শহরে অবস্থিত সরকার অনুমোদিত ডিলার কাজল সেন তার দোকানে সরকারি মূল্য তালিকা না ঝুলিয়ে দ্বিগুণ দামে কেরু এন্ড কোম্পানি মদ বিক্রি করছে। কেউ প্রতিবাদ করলে সে তার কাছে মদ বিক্রি করা থেকে বিরত থেকে তা কালো বাজারে হকারদের কাছে বিক্রী করে দিচ্ছে বলে জানা গেছে।
কেরু এন্ড কোম্পানি’র বিভিন্ন ব্র্যান্ডের মদ রয়েছে, যেমন ফাইন ব্রান্ডি, চেরি ব্রান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি , অরেঞ্জ ক্রাকাও, জরিনা ভদকা, জি আর দিন, মলটেড হুইস্কি, রোজা রাম, ওল্ড রাম। ৭৫০ মিলি চেরি ব্রান্ডি ও ইম্পেরিয়াল হুইস্কি ব্র্যান্ডের ১২ বোতল মদের মূল্য ৮৫০৩.৯০ টাকা, আবগারি ২২৪০ টাকার মাদক শুল্ক সহ প্রতি ১২টার মূল্য ১০৭৪৩.৯০, ভ্যাট ৫% ৫৩৭.২০ টাকা ও প্রতি বক্সের পরিবহন ব্যয় ৫০ টাকা। সকল খরচ সহ ৭৫০ সষ ১২ বোতলের দাম ১১৩৩২ টাকা। প্রতি বোতল মদের ক্রয় মূল্য ৯৪৫ টাকা। ৩৭৫ সষ ২৪ বোতলের মূল্য ১২২৫৯ টাকা এবং প্রতি বোতলের ক্রয় মূল্য ৫১১ টাকা। ১৮০ সষ ৪৮ বোতলের দাম ১৩৪০২ টাকা এবং প্রতি বোতলের ক্রয় মূল্য ২৮০ টাকা। অথচ ময়মনসিংহের ডিলার দ্বিগুন দামে এ সকল মদ বিক্রী করছে বলে অভিযোগ রয়েছে।
জরিনা ভদকা ১২ বোতল মদ এর মূল্য ৮১৫৪.৮৩ টাকা, আবগারি শুল্ক ২২৪০ টাকা ও মাদক শুল্কসহ ১২ টির দাম ১০৩৯৪.৮৩ টাকা, ভ্যাট ৫% সহ ৫১৯.৭৪ টাকা ও পরিবহন ব্যয় ৫০ টাকা সহ ১০৯৬৫ টাকা। প্রতি বোতলের ক্রয় মূল্য ৯১৪ টাকা। ৩৭৫ সষ ২৪ বোতলের মূল্য ১১৬১৭ টাকা এবং প্রতি বোতলের ক্রয় মূল্য ৪৮৫ টাকা। ১৮০ সষ ৪৮ বোতলের মূল্য ১২৮৫৮ টাকা এবং প্রতি বোতলের ক্রয় মূল্য ২৬৮ টাকা। এ সকল মদ ময়মনসিংহের ডিলার দ্বিগুন দামে বিক্রী করছে বলে অভিযোগ রয়েছে।
জি আর জিন ১২ বোতল মদ এর মূল্য ১১৫৯৫.২২ টাকা, আবগারি শুল্ক ২২৪০ টাকা, মাদক শুল্কসহ ১২ টির দাম ১৩৮৩৫.২২ টাকা, ভ্যাট ৫% সহ ৬৯১.৭৬ টাকা ও পরিবহন ব্যয় ৫০ টাকা সহ সর্বমোট ১৪৫৭৭ টাকা। প্রতি বোতলের ক্রয় মূল্য ১২১৫ টাকা। ৩৭৫ সষ ২৪ বোতলের মূল্য ১৬৩৯৯ টাকা এবং প্রতি বোতলের ক্রয় মূল্য ৬৮৪ টাকা। ১৮০ সষ ৪৮ বোতলের মূল্য ১৮১৮৭ টাকা এবং প্রতি বোতলের ক্রয় মূল্য ৩৭৯ টাকা। জানা যায়, বিয়ার প্রচুর চাহিদা থাকার কারণে সিংহভাগ মদ ঢাকায় বিক্রি করে দিয়ে আসে। বাকি যে পরিমাণ মদ ময়মনসিংহে নিয়ে আসে সেগুলো তাদের কিছু ক্রেতার কাছে উচ্চ মূল্যে বিক্রি করে থাকে বলে অভিযোগ রয়েছে। সাধারণ ক্রেতারা জিন সম্পর্কে জানতে চাইলে তারা বলেন এটা আমাদেরকে সরবরাহ দেয় না, যা সম্পূর্ণ মিথ্যা। সরেজমিন তদন্তে ঘটনার প্রমাণ পাওয়া যাবে।
মল্টেড হুইস্কি ১২ বোতল মদ এর মূল্য ১১২৬৪.৫৬ টাকা, আবগারি শুল্ক ২২৪০ টাকা ও মাদক শুল্কসহ ১২ টির দাম ১৩৫০৫.৫৬ টাকা, ভ্যাট ৫% সহ ৬৭৫.২৩ টাকা ও পরিবহন ব্যয় ৫০ টাকা সহ ১৪২৩০ টাকা। প্রতি বোতলের ক্রয় মূল্য ১১৮৬ টাকা। ৩৭৫ সষ ২৪ বোতলের মূল্য ১৫৬৪৬ টাকা এবং প্রতি বোতলের মূল্য ৬৫২ টাকা। ১৮০ সষ ৪৮ বোতলের মূল্য ১৬৬২৪ টাকা এবং প্রতি বোতলের ক্রয় মূল্য ৩৪৭ টাকা। এ ধরনের মদও দ্বিগুন দামে বিক্রী করে থাকে।
রোজা রাম ও ওল্ড রাম ১২ বোতল মদ এর মূল্য ৫৭৩৪.৬৪ টাকা, আবগারি শুল্ক ২২৪০ টাকা ও মাদক শুল্কসহ ১২ টির দাম ৭৯৭৪.৬৪ টাকা, ভ্যাট ৫% সহ ৩৯৮.৭৩ টাকা ও পরিবহন ব্যয় ৫০ টাকা সহ ৮৪২৪ টাকা এবং প্রতি বোতলের ক্রয় মূল্য ৭০২ টাকা। ৩৭৫ সষ ২৪ বোতলের মূল্য ৮৬৮৯ টাকা এবং প্রতি বোতলের মূল্য ৩৬৩ টাকা। ১৮০ সষ ৪৮ বোতলের মূল্য ৮৮৮৫ টাকা এবং প্রতি বোতলের ক্রয় মূল্য ১৮৬ টাকা। প্রতিটি আইটেমের মদ ময়মনসিংহ শহরের একমাত্র ডিলার দ্বিগুন দামে বিক্রী করছে বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে ডিলারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি। দোকানে ম্যানেজার জানান, আমরা মদের দাম বেশী নেই না এবং ময়মনসিংহের একমাত্র ডিলার অনেক সময় সব আইটেমের মদ সংগ্রহ করেন না।

