ফুলপুর পৌর নির্বাচনে এগিয়ে আওয়ামী লীগ, দলীয় কোন্দলে পাকা ধান ঘরে তুলতে পারছে না বিএনপি

Date:

স্টাফ রিপোর্টারঃ আগামী ১৪ ফেব্রুয়ারি ফুলপুর পৌরসভা নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদদ্ধিতা করছেন। ধানের র্শীষ প্রতীককে বিএনপি দলীয় প্রার্থী বর্তমান মেয়র মোঃ আমিনুল হক, নৌকা প্রতীককে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাবু শশধর সেন, স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীককে মোঃ শাহজাহান, মোবাইল প্রতীককে এম এইচ ইউসুফ, নারিকেল গাছ প্রতীককে বিএনপি বিদ্রোহী প্রার্থী মোঃ রাকিবুল হাসান সোহেল।

বিগত ২০১৫ ফুলপুর পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী বর্তমান মেয়র মোঃ আমিনুল হক বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাবু শশধর সেনকে পরাজিত করে মেয়র নির্বাচন হয়। স্বতন্ত্র প্রার্থী হিসাবে জগ প্রতীকে শাহজাহান ও এম এইচ ইউসুফ মোবাইল প্রতীককে প্রতিদন্ধিতা করে পরাজিত হয়।

বর্তমান মেয়র পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করায় জনমতে এগিয়ে আছে। তবে বিএনপি বিদ্রোহী প্রার্থী রকিবুল হাসান সোহেল ধানের র্শীষ-এর দূর্গে আঘাত হানতে মরিয়া হয়ে লড়ছেন। এতে বিএনপি’র জনপ্রিয় মেয়র কিছুটা বেকায়দায় পড়েছেন।

জনশ্রুতি আছে বিএনপি’র সাবেক এমপি শাহ শহিদ সারোয়ারের পরোক্ষ সমর্থনে সোহেল নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদন্ধিতা করছেন। বিএনপি বিদ্রোহী প্রার্থী রকিবুল হাসান সোহেল এর কর্মকান্ডে বিএনপি তাদের নিশ্চিত বিজয় হতে কিছু পিছিয়ে পড়েছে। স্থানীয় সংসদ সদস্য গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী শরীফ আহমেদের দিকনির্দেশনায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নৌকাকে বিজয়ী করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন। দলীয় লক্ষ্য একটাই শশধরকে বিজয়ী করা। আওয়ামী লীগে দলীয় কোন্দল না থাকায় নৌকার প্রার্থী শক্ত অবস্থানে।

সূত্র জানায়, বিএনপি’র সাবেক এমপি সরোয়ারের অসহযোগিতার ফলে বিএনপি প্রার্থীর বিজয়ের পথে কিছুটা হলেও অন্তরায়। কেন্দ্র ও জেলা থেকে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে জোর তৎপরতা চলছে। ফুলপুর পৌরসভা নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপি ধানের র্শীষকে বিজয়ী করে চমক সৃষ্টি করতে পারে। ফুলপুর পৌর নির্বাচনে এটাই বাস্তবতা।

উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, আতাউল করিম রাসেল, আব্দুল খালেক, বাদশা আলমগীর, দেলোয়ার হোসেন, মোঃ আনিসসহ সকল নেতৃবৃন্দ নৌকাকে বিজয়ী করতে দিবা-রাত্রী চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে বিএনপি নেতা এডঃ আবুল বাসার আকন্দ, মোতাহার হোসেন তালুকদার, সৈয়দ এনায়েত উর রহমান, সিদ্দিকুর রহমান, হেলাল উদ্দিন, শাহ মোহাম্মদ আলী, এমরান হাসান পল্লব, ওয়েজেদুল ইসলাম, মোস্তফা ও শাহজাহান সিরাজসহ বিএনপি’র বৃহত অংশ ধানের র্শীষকে বিজয়ী করতে রাত-দিন মাঠে কাজ করে যাচ্ছেন।
দেখা যাক ১৪ ফেব্রুয়ারি বিজয়ের হাসি কে হাসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান