একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ ডিবি’র অফিসার ইনর্চাজ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ডিবি পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী ও ৮ জুয়ারিসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, ৩১ জানুয়ারি এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্স ত্রিশাল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ত্রিশাল থানাধীন বৈলর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন ওরফে চাকমা মনি ওরফে সুমন (৩২) ও মোঃ আশরাফুল ইসলাম (৩০)-কে গ্রেফতার করে।
অপর অভিযানে, একইদিন এসআই মোঃ জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্স নান্দাইল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নান্দাইল থানাধীন কাদিরপুর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ ফরিদ (২৯)-কে গ্রেফতার করে।
এছাড়া ১ ফেব্রুয়ারি এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে কোতোয়ালী থানাধীন কাউনিয়া বেপারী পাড়া থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি মোঃ নিজাম উদ্দিন (২০), মোঃ মোশরাফ হোসাইন (২৮), মোঃ হামেদ আলী (৫৯), মোঃ জালাল উদ্দিন (৪৫), মোঃ আঃ আজিজ (৫০), মোঃ হবিমিয়া (২৮), মোঃ আঃ রহমান (৪৬), মোঃ নূরুমিয়া (৬০)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

