একাত্তর বাংলা রিপোর্টঃ নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী’র দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ এর তত্বাবধানে বিপুল পরিমানে ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, ২২ জানুয়ারি রাত ১১ ঘটিকায় এসআই সাজ্জাদ হোসেন, তপন বাকালি ও এএসআই মশিউল এর নেতৃত্বে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পূর্বধলা থানাধীন বৈরাটি ইউনিয়নের জিগাতলা’র দিলশাদ ভিলা নামক বাড়ির সামনের পাকা রাস্তার উপর থেকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মৃত আবুল কালাম এর পুত্র মোঃ রাশেদ মিয়া (৩৮) ও মৃত রবন খা এর পুত্র মোহাম্মদ মানিক মিয়া (৪৫)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

