রোকসানা আক্তারঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে পৃথক অভিযান পরিচালনা করে চুরি মামলার ১ আসামী ও ২ মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ উদ্ধার হয় ১ কেজি গাঁজা।
তথ্য সুত্র জানায়, ৪ জানুয়ারি এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার র্ফোস ত্রিশাল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ত্রিশাল থানাধীন ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পাশ থেকে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আবুবক্কর সিদ্দিক (৪৮) ও মোঃ হেলালউদ্দিন(৪২)-কে গ্রেফতার করে।
এছাড়া ৩ জানুয়ারি অপর অভিযানে এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে ফুলবাড়ীয়া থানাধীন কান্দানিয়া বানারপাড় থেকে ময়মনসিংহ ফুলবাড়ীয়া থানার মামলা নং-২০, তারিখ-১২/০৮/২০২০ ইং ধারা-৪৫৭/৩৮০ দঃবিঃ এর আসামী হোসেন (২৬)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

