রুমি ভৌমিকঃময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ এর তত্বাবধানে ডিবি পুলিশ অনাবরত অভিযান পরিচালনা করে গ্রেফতার করে অটোরিক্সা চোর সিন্ডিকেট চক্রের ৩ সদস্য।

তথ্য সূত্রে জানা যায়, ২০ ডিসেম্বর বিকাল ৪ ঘটিকার সময় ডিবি’র এসআই পরিমল সরকার ও এসআই তপু আহমেদ এর টিম অভিযান পরিচালনা করে পাগলা থানার তেতুঁলিয়া টুকান্দিপাড়া গ্রামী মাইজবাড়ী এলাকা থেকে অটোরিক্সা চোর সিন্ডিকেট চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪টি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মোঃ বাবুল (৩৫), মোঃ সাইদুল ইসলাম (৩২) ও মোঃ আরিফ (১৮)। তাদেরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, এই চক্রটি দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে গরীব অসহায়দের একমাত্র আয়ের উৎস অটোরিক্সা চুরি করে আসছিল। ক্ষতিগ্রস্থদের অভিযোগে ডিবি পুলিশ এ অভিযান চালায়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে ৫ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে।

