সুমন ভৌমিকঃ ময়মনসিংহ আওয়ামী লীগের অভিভাবক, সাবেক ধর্মমন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান ও ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম নুরুন্নাহার শেফালীর সুযোগ্য কন্যা এবং

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মোহিত উর রহমান শান্ত’র ছোট বোন ময়মনসিংহের অহংকার ডাঃ ফাতেমা তুজ জোহরা (পিয়া) অস্ট্রেলিয়া মেডিকেল কাউন্সিল (এ.এম.সি) পার্ট ১ পরীক্ষায় উর্ত্তীন হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার ঝড় উঠেছে।

ডাঃ ফাতেমা তুজ জোহরা (পিয়া) ময়মনসিংহে খুবই পরিচিত নাম। তিনি বাংলাদেশে থাকা অবস্থায় সামাজিক ও মানবিক কাজে যুক্ত ছিলেন। ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে পিয়া বেশ পরিচিত মুখ। তার রয়েছে প্রচুর ভক্ত। পিয়া সাফল্যে তার ভক্তরা খুবই আনন্দিত ও উচ্ছাসিত।

ময়মনসিংহের আওয়ামী লীগের নেতাকর্মীসহ শুভাকাঙ্খীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাঃ ফাতেমা তুজ জোহরা (পিয়া)-কে অফুরন্ত অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ডাঃ ফাতেমা তুজ জোহরা (পিয়া)-এর পিতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান বলেন, সন্তানের ভালো কিছু হলে গর্বে ভরে ওঠে পিতা-মাতার বুক। সন্তানের সাফল্যে প্রত্যেক বাবা-মা সন্তানের জন্য গর্ব অনুভব করেন।

মেয়ের সাফল্যে সাবেক ধর্মমন্ত্রীর চোখে-মুখে স্বতঃস্ফূর্ত গর্বের হাসি দেখা যায়। এসময় তিনি আবেগময় হয়ে উঠেন।

ডাঃ ফাতেমা তুজ জোহরা (পিয়া)-এর মাতা ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম নুরুন্নাহার শেফালী বলেন, আমার মেয়ে প্রিয়া অস্ট্রেলিয়া মেডিকেল কাউন্সিল (এ.এম.সি) পার্ট ১ পরীক্ষায় উর্ত্তীন হওয়ায় আমি আনন্দে অভিভূত। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি ওযেন আরও সাফল্য অর্জন করে পিতা-মাতার ভাব উজ্জল করে রাখে। ওর জন্য সব সময় দোয়া রইল।

