ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে জেল হত্যা দিবস পালিত

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ময়মনসিংহে পৃথকভাবে ঐতিহাসিক জেল হত্যা দিবস পালিত হয়। ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিবসটি উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসুচী পালন করে।

জেল হত্য দিবসটি উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। এছাড়া যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ পৃথক পৃথক শোক শোভাযাত্রা বের করে নগর পদক্ষিণের পর শোক শোভাযাত্রাটি জাতীয় চার নেতার একজন ময়মনসিংহের কৃতিসন্তান শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাসভবনে গিয়ে শেষ হয়।

পরে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এডঃ মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃতে এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু’র নেতৃত্বে পৃথক ভাবে জেলা ও মহানগর নেতৃবৃন্দ শহীদ সৈয়দ নজরুল ইসলামের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগসহ সহযোগী সংগঠন এবং বিভিন্ন অঙ্গ সংগঠন শহীদ সৈয়দ নজরুল ইসলামের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন করেন। শহীদ সৈয়দ নজরুল ইসলামের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পনের পর ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নজরুল ইসলামের বাসভবনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকালে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কালীবাড়িস্থ দলীয় কার্যালয়ে ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ শিববাড়িস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। শহীদ জাতীয় চার নেতার স্মরণে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান