মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২.৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম, বকশীগঞ্জ প্রেসক্লাব সভাপতি দৈনিক ইত্তেফাক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এম শাহীন আল আমীন, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি জি.এম বাবু, ৭১ টেলিভিশন প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম, সিনিয়র সাংবাদিক তৃতীয় মাত্রার প্রতিনিধি সরকার আব্দুর রাজ্জাক, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি আঃ রাজ্জাক মাহমুদ প্রমুখ।

এসময় সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সরোয়ার জামান রতন,দৈনিক দিনকাল প্রতিনিধি জি.এম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক উর্মিবাংলা সম্পাদক আব্দুল লতিফ লায়ন,দৈনিক সমকাল প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি মতিন রহমান,ঢাকা প্রতিদিন প্রতিনিধি এইচ.এম মুছা আলী, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি,আজকের জামালপুর প্রতিনিধি সাইফুল ইসলাম,দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি ছালাম মাহমুদ, দৈনিক লাল সবুজের প্রতিনিধি এ এইচ লালন,নতুন আমাদের সময়ের প্রতিনিধি একরামিন নয়ন, উর্মিবাংলা বার্তা সম্পাদক উৎপল মহন্ত প্রমূখ।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও মুন মুন জাহান লিজা বলেন,বকশীগঞ্জের সুনাম শুধু জামালপুর জেলায় নয় এই এলাকার মানুষের সুনাম সারা বাংলাদেশে তাই সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতার মাধ্যমে বাল্য বিয়ে,সন্ত্রাস, মাদক ও দূর্নীতি মুক্ত বকশীগঞ্জকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। আপনাদের সবার সহযোগীতা পেলে বকশীগঞ্জ হবে একটি মডেল উপজেলা।

