মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার পদোন্নতি জনিত কারণে বদলী হওয়ায় বিদায়ী সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজাকে বরণ করে নেয়া হয়েছে।
বিদায় ও বরণ অনুষ্ঠান যেমনি ছিল বেদনার তেমনি ছিল আনন্দের। উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাব আয়োজিত বৃহস্পতিবার (২৪ সেপ্টম্বর) বিকালেে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার,নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সহ সভাপতি ইন্জিনিয়ার নূরল আমিন ফুরকান,সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন,মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার পাল, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, উপজেলা খাদ্য পরিদর্ষক শামীমা নাসরিন প্রমুখ।
সভায় বক্তারা আ.স.ম জামশেদ খোন্দকার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে করোনা প্রতিরোধে সক্রিয় ভূমিকা, উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভ‚য়সী প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সুচারুরুপে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন বলে অভিমত ব্যক্ত করেন।

বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার বলেন আমি এক বছরের কার্যকালে সব সময় চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করতে। আর কাজের প্রতিটি ক্ষেত্রে পেয়েছি আপনাদের অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতা। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা বলেন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই এই জন্য অফিসার,জনপ্রতিনিধি,সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকারকে সম্মাননা স্বারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান ও নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মুন মুন জাহান লিজা ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

