নড়াইলে শ্বশুরবাড়ি বেড়াতে এসে লাশ হলেন জামাই

Date:

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে এসে গোসল করতে গিয়ে চিত্রা নদীতে ডুবে মারা গেছেন জামাই জনি সরদার (২৫)।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ নদী থেকে উদ্ধার করে। জনি সরদার খুলনা জেলার ফুলতলা উপজেলার আলকা গ্রামের শরিফুল সরদারের ছেলে। জনির শ্বশুর নড়াইলের পেড়লী গ্রামের নূর মোহাম্মাদ মুন্সি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নিজবাড়ি থেকে স্ত্রী সোহাগী খাতুনকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন জামাই জনি সরদার। পরেরদিন (রোববার) দুপুরে শ্বশুরবাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে যান জনি। এ সময় তার স্ত্রী সোহাগী নদীর পাড়েই অবস্থান করছিলেন। গোসলের এক পর্যায়ে স্বামী জনি নদীতে ডুবে গেলে সোহাগী চিৎকার করে লোকজন ডাকেন। এরপর পরিবার-পরিজনসহ স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও জনিকে উদ্ধার করতে পারেননি। একপর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবরিদল জনির মরদেহ উদ্ধার করে।

জনির মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকবহ পরিবেশ বিরাজ করছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জানাজা শেষে জনিদের বাড়ি খুলনার আলকা গ্রামে তাকে দাফন করা হয়েছে। একটি বেসরকারি কোম্পানির চাকুরিতে অক্টোবরের ১ তারিখে জনির যোগদানের কথা ছিল। প্রায় এক বছর আগে জনি-সোহাগীর বিয়ে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান