সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ এর নির্দেশে ডিবি পুলিশের অভিযানে গাঁজার ভান্ডার আবিষ্কার।
জানা যায়, মোঃ ইকবালগণ বহুদিন যাবৎ ময়ময়নসিংহ (বাংলাদেশ-ভারত) সীমান্তের ঐই পাড় থেকে অনেক পথ দিয়ে গাঁজা ময়মনসিংহ জেলা সহ দেশের বিভিন্ন জেলাতে পাচার করে আসছিল। মাঝে মাঝে তথ্যের ভিতিত্তে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা গাঁজার পাচারের সাথে যুক্ত বিভিন্ন পাচারকারী বা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারও হয়েছে। আশাবাঞ্চক তথ্য না থাকায় উদ্ধারের সফলতা ব্যাপক ছিল না। কিন্তু এবার ডিবি পুলিশ হাতে পেল বিশাল তথ্য, তাও কি গাঁজা ভান্ডারের আবিষ্কার! বিশাল তথ্য হাতে আসার পর চৌকস ডিবি’র অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ দ্রুত ব্যবস্থা নিতে তার টিমকে নির্দেশ দেন।
ডিবি’র অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ এর নির্দেশ পেয়ে এসআই মোঃ আব্দুল জলিল আভিযানিক দল নিয়ে ২২ সেপ্টেম্বর সকাল ১১ টা ৩০ মিনিটে তারাকান্দা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে নামে।
অভিযান পরিচালনার সময় তারাকান্দা থানাধীন রাজধারীকেল-এ গাঁজা ভান্ডারের আবিষ্কার হয়। এসময় ১০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ইকবাল (২৪), মোঃ আলমগীর হোসেন (২০), মো: জামাল মিয়া (২৮), মো: মজনু মিয়া (১৯)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

