মতিন রহমান।। প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্প এর অধীনে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের দূর্গাপুর ভাটি কলকিহারা গ্রামের সরকারি গুচ্ছ গ্রামের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
কলকিহারা গুচ্ছ গ্রামের শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহমুদ প্রমুখ।
উক্ত প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে ভূমিহীন ও উদ্বাস্তু ৬০টি পরিবারের মাঝে ল্যাটিন সহ টিনের ঘর নির্মান করে পুনর্বাসন করা হয়েছে। প্রতিটি ল্যাটিন সহ ঘর নির্মাণে ১,৫০,০০০ ব্যায় হয়েছে। এছাড়াও একটি পাকা হল রুম ও পকুর ঘাট নির্মাণ করা হয়েছে।

