জামালপুর বকশীগঞ্জের দীর্ঘ ২০ বছরের সুনামধন্য স্বাস্থসেবা প্রতিষ্ঠান আলহাজ্ব ডাঃ আব্দুল হাই স্মৃতি ডায়াগনষ্টিক কমপ্লেক্স এ নতুন সংযোজন মুখ ও দাঁতের সুরক্ষায় আধুনিক ডেন্টিস্ট পয়েন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, এসময় উপস্থিত ছিলেন ডাঃ ওলি উল্ল্যাহ মোল্লা,ডাঃ রুমান, মোঃ আব্বাস আলী ও আলহাজ্ব ডাঃ আব্দুল হাই স্মৃতি ডায়াগনষ্টিক কমপ্লেক্স এর মালিক আবু হায়াত মুস্তাইন বিল্লাহ রনি।
যে সকল অভিজ্ঞ ডেন্টিস্ট নিয়মিত রোগী দেখবেন ডাঃ মোঃ হুমায়ুন কবির (অলি),ডাঃ তাহনিয়া বিনতে নাসির,ডাঃ আব্দুল্লাহ আল মুওাকী (জীবন)।
উক্ত ডেন্টিস্ট পয়েন্টে যে সকল সেবা সমূহ পাওয়া যাবে
মুখ, দাঁত ও মাড়ির যাবতীয় রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রদানে ডেন্টিস্ট পয়েন্টে অভিজ্ঞ ডেন্টাল সার্জন যারা অত্যন্ত দক্ষতার সাথে সেবা প্রদানে বদ্ধপরিকর।
👉 দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া রোগের চিকিৎসায় আধুনিক আলট্রাসনিক এয়ার স্কেলার ব্যবহার করা হয়, যা খুবই কার্যকরি এবং সাশ্রয়ী।
👉 দাঁতের উপর কালো দাগ বা স্টেইন অপসারণে আলট্রা পলিশিং ব্যবহার করা হয়, যা দাঁতকে করে তোলে ঝক-ঝকে সাদা।
👉 সম্পুর্ন ব্যাথা মুক্তভাবে দাঁত তোলা হয়।
👉 তীব্র ব্যাথা এবং ক্ষয় প্রাপ্ত দাঁতকে রুট ক্যানেল ট্রিটমেন্ট এর মাধ্যমে চিকিৎসা করা হয়।
👉 কম্পোজিট, কসমেটিক ফিলিং ব্যবহার করা হয়, যা আধুনিক এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। যা দাঁতের কালারের সাথে ম্যাচ করে করা হয়।
👉 এছাড়াও দাঁতের সবধরনের ফিলিং অত্যন্ত দক্ষতার সাথে করা হয়।
👉 এক বা অধিক দাঁত না থাকলে তা স্থায়ী ও টেকসই ভাবে উন্নত প্রযুক্তিতে বাঁধাই করা হয়।
👉 নড়বড়ে ও ভঙ্গুর দাঁত রক্ষা করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কয়েকটি ধাপে প্রস্তুতকৃত ক্যাপ ও ব্রীজ রোগীকে সরবরাহ করা হয়।
👉 শিশুদের সকল প্রকার দাঁতের সমস্যায় দক্ষতার সাথে স্নেহপূর্ণ পরিবেশে চিকিৎসা দেয়া হয়।
👉 অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে আকাবাকা, উঁচুনিচু দাঁতের অসামজ্ঞস্যতা দূর করে তা সোজা ও সুন্দর করা হয়।
👉 হারানো বা ফেলে দেয়া দাঁতের স্থানে ইমপ্ল্যান্ট সার্জারীর মাধ্যমে কৃত্রিম দাঁত স্থায়ী ভাবে প্রতিস্থাপন করা হয়।
👉 সম্পূর্ন জীবাণুমুক্ত ও নিরাপদ পরিবেশে দাঁত ও মাড়ির উন্নত চিকিৎসা সেবা প্রদানে ডেন্টিস্ট পয়েন্ট বদ্ধপরিকর।
👉 অত্যাধুনিক কম্পিউটারাইজড পদ্বতিতে দাঁত ও মাড়ির যাবতীয় রোগ নির্ণয় করা হয়।
👉 কম খরচ, সবসময়, সকলের জন্য।
👉 চিকিৎসা চলাকালীন এবং পরবর্তী সময়ে রোগীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ভাতৃত্বপূর্ণ সম্পর্কে ডেন্টিস্ট পয়েন্টের ডাক্তার এবং স্টাফ অগ্রণী ভূমিকা পালন করবে।