জামালপুর বকশীগঞ্জের প্রবীন রাজনৈতিক নেতা, সাবেক প্রাদেশিক আইন পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট আইনজীবী আশরাফ হোসেনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় নিজ বাড়ি বকশিগঞ্জ পৌরসভার পাখিমারা সরকারবাড়িতে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রয়াতের নামাজের জানাজায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি দল গার্ড অব অনার প্রদান করে। পরে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর মা-বাবার কবরের পাশে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম.জামশেদ খোন্দকার। সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মফিজ, বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্র্রাটের নেতৃত্বে এই বীরের লাশকে জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে লাশের ওপর পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সেলুটসহ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
এ ছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ নেয়।
তিনি বুধবার বেলা সোয়া ১১টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, সাত ভাই-বোনসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
জানা যায়, আশরাফ হোসেনের মরদেহ প্রথমে বুধবার রাতে ময়নসিংহ মহানগরের সারদা ঘোষ রোড এলাকায় নিজ বাসায় নিয়ে যাওয়া হয়। পরে ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহে এশার নামাজের পর তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকায় কফিন ঢেকে দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
পরে বৃহস্পতিবার সকালে মরদেহ তাঁর গ্রামের বাড়ি জামালপুরের বকশিগঞ্জ উপজেলার পাখিমারা সরকারবাড়িতে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় সরকারবাড়ি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠানের আগে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত, মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন শাস্ত্রে এলএলবি ডিগ্রি অর্জন করে দীর্ঘদিন ময়মনসিংহে আইন পেশায় যুক্ত ছিলেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে রয়েছে তার অনেক অবদান। ১৯৫৮ সালে গঠিত ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্টের অন্যতম নেতা এবং বায়ান্নের ভাষা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে ময়মনসিংহ-১ (বর্তমানে জামালপুর-১) থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য (এমপিএ) নির্বাচিত হন। পরবর্তীতে গণপরিষদ সদস্যও ছিলেন তিনি। তিনি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুমোদনকারীদের অন্যতম।
জামালপুর জেলা ঘোষিত হলে তিনিই প্রথম জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ১৯৬৮ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তিনি ছিলেন আওয়ামী লীগের তৎকালীন জামালপুর মহকুমা শাখার সহ-সভাপতি এবং একই সময়কালে তিনি দেওয়ানগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মরহুম অ্যাডভোকেট আশরাফ হোসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের বড় ভাই এবং ময়মনসিংহ মহানগর স্বেচ্ছসেবক লীগের আহবায়ক মোফাখ্খার হোসেন খোকনের বাবা।
অ্যাডভোকেট আশরাফ হোসেন ১৯৩৭ সালের ২ ডিসেম্বর জেলার বকশিগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামের সরকারবাড়িতে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম মরহুম মকবুল হোসেন সরকার।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আশরাফ হোসেনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি, জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, জামালপুর-১(দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, কেন্দ্রীয় স্বে”ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মহিতুর রহমান শান্ত, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজ, ময়মনসিংহ জেলা স্বে”ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শওকত জাহান লিটন, ময়মনসিংহ¯’ জামালপুর জেলা সমিতির সভাপতি শফিকুল ইসলাম, চিকিৎসকদের সংগঠন বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি ডা: মতিউর রহমান, এনজিও সংগঠন এডাব এর সভাপতি ফারুক আহম্মেদ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন আহম্মেদ, বকশিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরমোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশিগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইশতিয়াক হোসেন দিদার , সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সেক্টর কমান্ডার ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর জামালপুর জেলা শাখা ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Date:

