পুরুষে রূপান্তরিত হয়েই বিয়ে করলেন সুলতানা

Date:

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়ে ভালবাসার মেয়েটিকে বিয়ে করলেন শাহরিয়ার সুলতানা।ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষ্মীকোল বাজার এলাকায়।

এলাকাবাসী জানান, বড়াইগ্রামের লক্ষ্মীকোল বাজারের পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী উপ-পরিদর্শক সাজেদুর রহমানের ঘরে জন্মগ্রহণ করেন শাহরিয়ার সুলতানা।

কলেজে পড়া অবস্থায় শাহরিয়ার সুলতানার শারীরিক কিছু পরিবর্তন দেখা দেয়। এ পরিস্থিতিতে বিএ পাস করে নিজ বাড়িতেই থাকতেন শাহরিয়ার সুলতানা। এর মধ্যে তার শরীরের গঠন অনেকটা পুরুষের মতো হয়ে যায়।

শাহরিয়ার সুলতানা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বছর আগে বগুড়া সদর উপজেলার শিববাটি এলাকার মাহবুবা আক্তারের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয়ের একপর্যায়ে তিনি মাহাবুবাকে তার সমস্যার কথাগুলো জানান। এসময় মাহবুবা চিকিৎসার পরামর্শ দেয়ার পাশাপাশি সারাজীবন পাশে থাকার আশ্বাস দেন।

পাশপাশি চিকিৎসার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা করে সে। প্রায় এক বছর আগে  দিল্লির একটি হাসপাতালে স্তন অপারেশন এবং জেন্ডার ডিসফোরিয়া অপারেশন করেন তিনি। এরপর আস্তে আস্তে সম্পূর্ণ পুরুষে রূপান্তরিত হন।

শাহরিয়ার সুলতানা বলেন, ‘তার বর্তমান নাম শাহরিয়ার জাইন। সম্পূর্ণ পুরুষ হওয়ার পর মাহবুবার সঙ্গে সম্পর্ক আরও শক্ত হয়। আমরা দুইজনই বিয়ের বিষয়ে আমাদের পরিবারকে জানাই। দুই  পরিবারের সম্মতিতে গেল ৩০ আগস্ট  আমাদের বিয়ে হয়েছে।’

মাহবুবা আক্তার আরটিভিকে বলেন, ‘শাহরিয়ার জাইনকে অনেক ভালো মানুষ মনে হয়েছে। তাই তাকে বিয়ে করেছি। বিয়ের পরে তারা সুখে-শান্তিতেই রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান