সরিষাবাড়ী, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করলেন ফাইযুল ওয়াসিমা নাহাত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরিষাবাড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোছাঃ ফাইযুল ওয়াসিমা নাহাত। নাহাত বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের একজন সদস্য।
আর তার আগমন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

