সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামে বজ্রপাতে ১জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বাবর আলী (৬০) বৃষ্টির মাঝে ছাতারিয়া ব্রীজের দক্ষিণে মাঠ থেকে গরু আনতে যায়। এমন সময় বৃষ্টিতে আকস্মিক বজ্রপাত ঘটলে তিনি নিহত হন। নিহত বাবর আলী হলেন মৃত জালাল উদ্দিন শুনারুর ছেলে।
একই গ্রামের লিয়াকত আলী (৫৯) ও জহুরুল ইসলাম (৩৫) মাঠে কাজ করার সময় মারাত্বকভাবে আহত হয়েছেন।
অপরদিকে চরআদ্রা গ্রামের মরিয়ম বেওয়া ও ডোয়াইল ইউনিয়নের ডিগ্রীবন্দ গ্রামে হাসি বেগম (৪৫) বজ্রপাতে আহত হন। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

