সুমন ভৌমিকঃ একদিকে করোনার মহামারি, অন্যদিকে অতিমাত্রায় বৃষ্টি, পাহাড়ি ঢলে পানি বাড়ার সাথে সাথে ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার নিম্নাঞ্চলের বসবারত মানুষের দুর্ভোগের মাত্রা চরম আকার ধারণ করেছে। দফায় দফায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে বানভাসিরা নানা ধরণের সমস্যার মধ্যে বসবাস করতে হচ্ছে। বাড়িঘর, ফসলি জমি সবই এখন বন্যার পানির নিচে। ঘরে নেই খাবার। থাকতে হচ্ছে অনাহারে।
এসব মানুষ এখন খাবারসহ বিভিন্ন ধরণের সঙ্কট এর মধ্যে পারি দিচ্ছে। ফসলি জমির ধান সহ সবকিছু বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। সবকিছু পানিতে নষ্ট হওয়ায় দেখা দিয়েছে খাদ্যের অভাব। এই দুইটি উপজেলার নিম্নাঞ্চলের মানুষগুলো করোনা মহামারি ও বন্যার পানির সাথে এখন দুর্বিসহ যন্ত্রণার মধ্যে বসবাস করছে।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহের সভানেত্রী কানিজ আহমার এই দুর্যোগকালে বানভাসিদের পাশে দাঁড়ালেন। ২৯ জুলাই বুধবার দুপুরে পুনাক সভানেত্রী ও ময়মনসিংহ পুলিশ সুপারের স্ত্রী কানিজ আহমার এর উদ্যোগে ক্ষতিগ্রস্থ ৫ শতধিক পরিবারের মাঝে ঈদ উপহার (ত্রাণ সমগ্রী) বিতরণ করা হয়।
এর আগে জেলা গোয়েন্দা পুলিশের তত্বাবধানে হালুয়াঘাট ও ধোবাউড়া থানা পুলিশের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের তালিকা করা হয়।
প্রথমে ধোবাউড়ার উপজেলার বাঘবেড়, পোড়াকান্দুলিয়া, গামারিতলা, ধোবাউড়া সদর, ঘোষগাও ও গোয়াতলাসহ ৭টি ইউনিয়নে ২ শতাধিক ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। পরে হালুয়াঘাট থানা কম্পাইন্ডে সমাবেত হওয়া ৩ শতধিক ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল আতব চাল, তেল, সেমাই, চিনি ও দুধ।
করোনা মহামারিকালে ময়মনসিংহ মহানগর ও জেলার বিভিন্ন থানা এলাকায় পুনাক সভানেত্রী কানিজ আহমার এরআগেও কর্মহীন ও ছিন্নমূল অসহায় মানুষদের মাঝে চাল, ডাল, আলু, তেল, চিনি, চা, দুধ বিতরণ করেছিলেন। এছাড়া করোনা মহামারিকালে সংক্রমণরোধে সরকারি ছুটিকালীন সময়ে কর্মহীনদের মাঝে রান্না করা খাবার বিতরণ এবং রমজানের ঈদের আগে অসহায় ছিন্নমূল, বস্তিবাসি ও এতিমদের মাঝে ঈদে নতুন বস্র উপহার দিয়েছিলেন। পুনাকের প্রিয় মুখ মানবিক কানিজ আহমার শীতকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছিলেন। সেই সময় ময়মনসিংহবাসী এই উদ্যোগকে খুবই প্রশংসা করেছিল। ময়মনসিংহের পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান ও তার স্ত্রী পুনাক সভানেত্রী কানিজ আহমারের মানবিক উদ্যোগ এবং সহায়তা প্রদান ময়মনসিংহবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
ঈদ উপহার (ত্রাণ সমগ্রী) বিতরণকালে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান, ধোবাউড়া থানার ওসি আলী আহাম্মদ, ডিবি পুলিশের সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন, এসআই কামরুল হাসান, কন্সটেবল বাবুল, ফয়সাল ও এমদাদুল।

