সরিষাবাড়ী (জামালপুর) প্রিতিনিধি:
করোনা পরিস্থিতি যে কোন দূর্যোগ মোকাবেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে অনুপ্রানিত হয়ে এবং তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মোঃ মুরাদ হাসান এমপির দিক নির্দেশনায় সরিষাবাড়ী পৌর এলাকার ৫শ বন্যাদূর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এম.এম মোর্শেদ তরফদার সোহেল।
২৭ জুলাই সোমবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ীতে সরিষাবাডী অনার্স কলেজ মাঠে এবং সরিষাবাড়ী আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে দিন ব্যাপী বন্যাদূর্গতদের বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যাদূর্গত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবন, সেমাই, চিনি, সেমাই, তেল দেওয়া হয়।
এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি, সরিষাবাড়ী অনার্স কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম খোকন, উপজেলা যুব লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও আরামনগর কামিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মানু, শিমলাবাজার টাউন বণিক সমিতির সভাপতি মোঃ গোলাম মোস্তফা জিন্নাহ, সরিষাবাড়ী অনার্স কলেজের ভি.পি নাজমুল হুদা বজলু, ব্যবসায়ী আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এম.এম মোর্শেদ তরফদার সোহেল বলেন, ৮ মার্চ করোনা প্রার্দূভাব থেকে শুরু করে চলমান বন্যাকালীন সময়ে অসহায়দের দূর্যোগ কাটিয়ে উঠা না পর্যন্ত আমার ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

