স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ভালুকা থানার হবিরবাড়ি ইউনিয়ন থেকে ৪ জুয়ারি আটক।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ২৩ জুলাই বৃহস্পতিবার রাত ১১ টায় এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় ফোর্স ভালুকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভালুকা থানাধীন হবিরবাড়ী ইউপিস্থ জীবনতলা থেকে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় ৪ জুয়ারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মৃত-আব্দুল আজিজ এর পুত্র মোঃ ফালান মিয়া (৩৬), মৃত-আবুবক্কর সিদ্দিক এর পুত্র মকবুল হোসেন (৪১), মোঃ আব্দুল বারেক এর পুত্র আসাদুল ইসলাম (৩৫), মৃত-এবাদ আলী এর পুত্র সামছুর রহমান (৪৩)। এদের সকলের বাড়ি ভালুকা থানার হবিরবাড়ি ইউনিয়ন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

