সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে এসআই কামরুল হাসানের সংগীয় ফোর্স ৮ মে শুক্রবার সকাল ৯ টায় কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শম্ভুগঞ্জ পশ্চিম বাজারের রুড়া পীরের মাজার ও ফিসসেড এর মধ্যবর্তী খালি জায়গা থেকে ৩০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ সোহাগ মিয়া (৩২), পিতা-মোঃ আঃ বারেক, মাতা-মোছাঃ জরিনা খাতুন, সাং-৬নং চর ঈশ্বরদিয়া মেরিআগলা কান্দাপাড়া, থানা-কোতোয়ালী এবং মোঃ আলাল উদ্দিন (৩২), পিতা মৃত-কিতাব আলী, মাতা-মোছাঃ রহিমা খাতুন, সাং-তারাটি দক্ষিনপাড়া, থানা-তারাকান্দা, উভয়ই জেলা-ময়মনসিংহ। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

