সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
করোনা ভাইরাস সংক্রমনে ধান কাটতে শ্রমিক সংকট। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষি মন্ত্রাণালয় থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ধান কর্তনের জন্য আধুনিক ৪ শতাধিক মেশিন ও শ্রমিক পাঠিয়েছেন হাওড় অঞ্চলে। এরই ধারাবাহিতকায় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসানের নির্দেশনায় কৃষকের পাশে দাঁড়িয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার কৃষকের ধান কর্তন করতে জেলা ছাত্রলীগের সদস্য উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আসাদুজ্জামান বাবু’র নেতৃত্বে প্রায় ৩০জন নেতা-কর্মী নিয়ে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেকের এক বিঘা জমিতে আগাম জাতের ধান কর্তন ও মাড়াই করে দিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের ধান কর্তন করে দেয়ায় জানতে চাইলে জেলা ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান বাবু বলেন, কৃষক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি’র পক্ষ থেকে আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি।
বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন জেলায় কৃষকের পাশে দাঁড়িয়ে কাজ করছে। আমরাও দেশের এই দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনার নির্ভীক সৈনিক হিসেবে সাধারণ মানুষের কাছে থেকে কাজ করছি। আমাদের এ কাজ অব্যাহত রাখা হবে।

