উষ্ণতার পরশ বুলাতে নিজ উদ্যোগে এসপি আহমার ও কানিজ আহমার এর শীতবস্ত্র বিতরণ

Date:

সুমন ভৌমিকঃ অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, ছিন্নমূল ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে বিবেকের তাড়নায় ময়মনসিংহের পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) ও মিসেস কানিজ আহমার এর উদ্যোগে নগরের রেলস্টেশনে শীত বস্ত্র বিতরণ করেন এসপি’র পরিবার।

শনিবার দিবাগত গভীর রাতে (১৮ জানুয়রি) অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, ছিন্নমূল ও শীতার্ত মানুষদের খুঁজে তাদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) ও মিসেস কানিজ আহমারসহ তার পরিবারের সদস্য।

ময়মনসিংহ নগরীতে চলছে শীতের তীব্রতা। প্রচন্ড শীতে কাহিল হয়ে পড়েছে অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, ছিন্নমূলসহ দরিদ্র জনগোষ্ঠী। এই তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষদের একটু উষ্ণতার পরশ বুলাতে নিজ উদ্যোগে গভীর রাতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন পুলিশ সুপারের পরিবার।

এসময় ময়মনসিংহের পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান ও মিসেস কানিজ আহমার এবং তাদের দুই ছেলে রেলস্টেশনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে শীতবস্ত্র জড়িয়ে শত শত দরিদ্র জনগোষ্ঠী ও পথশিশুদের মুখে হাসি ফুঁটালেন।

মোহাঃ আহমার উজ্জামান ও মিসেস কানিজ আহমার খুবই মনখোলা ও হৃদয়বান ব্যক্তিত্ব। অসহায়, সুবিধা বঞ্চিত মানুষদের শীতবস্ত্র দিয়ে শীতের সময় তাদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত রাখলেন।

ইসলামে- আখলাকিয়্যাতের মধ্যে খিদমত তথা সৃষ্টির সেবার বিষয়টি অন্যতম। “কেননা মানুষের হৃদয় রাজ্য প্রভাবিত হয় একমাত্র আখলাক ও খিদমতের দ্বারা”। তাই খিদমতের ব্যাপারটিকে বিশেষভাবে ইসলামে মূল্যায়ন করা হয়েছে।

স্বামী বিবেকানন্দ- সর্বাধিক উদ্ধৃত একটি উক্তি “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”। অথ্যাৎ জীবই ঈশ্বরের প্রতিভূ , তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়।

সর্ব ধর্মীয় অনুশাসনে লিপিবদ্ধ আছে, মানুষকে সেবা করিলে সৃষ্টিকর্তার সান্নিধ্যে আসা যায়। আর সেই ধর্মীয় অনুশাসন মেনে চলছেন এসপি মোহাঃ আহমার উজ্জামানের পরিবার।

শীতবস্ত্র বিতরণ কালে এসময় পাশে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল-আমীন, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম (পিপিএম), জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ্ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার), রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেনসহ পুলিশ সদসবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান